Sunday , 27 August 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ৩ দিন ব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু !

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁওয়ে জেলার সাংবাদিকদের জন্য ৩ দিন ব্যাপী “সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ” শুরু হয়। ২৬ আগষ্ট শনিবার সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযেদ্ধা কমপ্লেক্স ভবনের সভা কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)’র আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রশিক্ষণের রিসোর্সপার্সন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, পিআইবি’র কনিষ্ঠ প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় ঠাকুরগাঁও জেলার মোট ৩৫জন সংবাদকর্মী অংশ নেন। উদ্বোধনী দিনে সংবাদের ধারনা, সংবাদ সূচনা (ত্বাত্তিক), (ব্যবহারিক), বিভিন্ন ধরনের রিপোর্টিং, রিপোর্ট লেখার কৌশল, সংবাদের সূত্র-উৎস ও সোর্সের সাথে সু-সর্ম্পকের ধারনা প্রদান করা হয়। দ্বিতীয় দিন ২৭ আগষ্ট রোববার গণমাধ্যমে শব্দ ও ভাষার প্রয়োগ, ফিচার (ত্বাত্তিক/ব্যবহারিক), সাক্ষাতকার গ্রহনের কৌশল, সাংবাদিকতার নৈতিকতা ও নীতিমালা এবং তৃতীয় দিন ২৮ আগষ্ট সোমবার অনুসন্ধান রিপোর্টিং এর ধারণা, অপরাধমূলক অনুসন্ধানমূলক রিপোর্টিং, এ জাতীয় রিপোর্ট তৈরীতে প্রতিবন্ধকতা (কেইস ষ্টাডি) এবং সাক্ষাতকার গ্রহণের কৌশল, সাংবাদিকদের গুনাবলী, করনীয় ও বর্জনীয়, জেন্ডারস সংবেদনশীল প্রতিবেদন তৈরি, সাংবাদিকতার ইতিহাস ও একাল-সেকাল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। তৃতীয় দিনে রিসোর্সপার্সন থাকবেন বৈশাখী টেলিভিশনের পরিকল্পনা পরামর্শক ও নিউইয়র্ক টাইমের স্টিংগার জুলফিকার আলি মাণিক, পিআইবির পরিচালক (অ. ও প্র) শেখ মজলিশ ফুয়াদ। শেষদিনে অংশগ্রহনকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে জাতীয় পাট দিবস উদযাপনে র‌্যালি ও আলোচনা সভা

ডেপুটি স্পিকার হলেন শামসুল হক টুকু

শেখ কামাল এই ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার হতে প্রতি বছর ১ হাজার তরুন-তরুণি প্রশিক্ষণ নিয়ে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে — ঠাকুরগাঁওয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি

বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবীকে স্মারকলিপি

বীরগঞ্জে মনোরঞ্জন শীল গোপাল এমপি’র সুস্থ্যতা কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

পীরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ

বোচাগঞ্জে জন সমাবেশ অনুষ্ঠিত

এতিম অসহায়দের কম্বল দিলেন ইউএনও জিল্লুর রহমান

বিরলে ট্রাক-থ্রি-হুইলারের সংঘর্ষে যাত্রী নিহত

আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধুর মৃত্যু