Saturday , 5 August 2023 | [bangla_date]

হরিপুরে শেখ কামালের জন্মদিন পালিত

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুরে নানা কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন।

শনিবার( ৫ আগষ্ট) সকাল ১০টায় হরিপুর উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুুল,
উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা অফিসার্স ক্লাব, উপজেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠন।

পরে হরিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে শহীদ শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ‍্যক্ষ জিয়াউল হাসান মুকুুল।

এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস মোতাহারা পারভীন সুমি,কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুবেল হুসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিঞা,উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদ ইবনে সুলতান, মোসলেম উদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার সোলেমান আলী, হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মান্নান, হরিপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সুজা,হরিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও রাসেল দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রদ্ধাঞ্জলি অর্পন, র‌্যালী সহ নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

রানিশংকৈলে মাদক বিরোধী সামাজিক সংগঠন ‘মানব’ এর শুভসূচনা

পীরগঞ্জে উপজেলা আওয়ামীলীগে দলীয় কার্যালয়ের ছাদ ঢালাই উদ্বোধন

এক ব্যাগ রক্ত একটি পরিবারের কান্নাকে থামিয়ে দিতে পারে

এবার ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত করল জনসন অ্যান্ড জনসন

সেতাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বীরগঞ্জে জেলা বিএনপি’র নব- নির্বাচিত নেতৃবৃন্দদের গণসংবর্ধনা

বিরলে তাঁতীদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল

হরিপুর ইমারত নির্মাণ শ্রমিক নির্বাচন: সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে

দিনাজপুর ৫ সংসদীয় আসন পার্বতীপুর-ফুলবাড়িতে মনোনয়ন পরিবর্তন দাবিতে বিএনপি’র প্রতিবাদ জনসভা