Sunday , 13 August 2023 | [bangla_date]

অন্যের বাড়িকে নিজের বাড়ি দাবী ও সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্যপ্রদানকারী প্রতারকদের শাস্তির দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

অন্যের বাড়িকে নিজের বাড়ি দাবী ও মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন তথ্য দিয়ে বিভ্্রান্তিমলুক সংবাদ সম্মেলনকারী প্রতারক শাহিনুর ইসলাম শাহিন ও লাবনী আক্তার মালা‘র দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৩ আগস্ট সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উল্লেখিত দাবী জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন শহরের উত্তর বালুয়াডাঙ্গা এলাকার বাসিন্দা মো: সামিউল ইসলামের পুত্র মোঃ শফিউল আলম রনি।
সংবাদ সম্মেলনে আরো বলেন, আমি ও আমার পরিবার একটি প্রশ্নবিদ্ধ মহিলার অবৈধ প্রভাবে স্থানীয় প্রশাসনের রোষানলে দিশেহারা হয়ে পড়েছি। প্রশ্নবিদ্ধ মহিলা লাবনী আক্তার মালা ও তার স্বামী অটোচালক শাহিনুর ইসলাম শাহিন উভয়েই মুখোশধারী। তারা আমাদের বাড়ির ভাড়াটিয়া হয়েও এখন বাড়ির মালিক সাজতে চায়। প্রকৃতপক্ষে লাবনী নিজে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসএ্যাপ এর মাধ্যমে তার অনৈতিক দেহ প্রদর্শন করে বিভিন্ন দেশি-প্রবাসী ছেলেদের প্রথমে প্রেমের ফাঁদে ফেলে। তারপর বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে চ্যাটিং করে অনৈতিকভাবে টাকা হাতিয়ে নেয়াই তার কাজ। সে কারণে তাকে বাসা ছেড়ে দিতে বলায় সে আমাদের বাসা ও আমাদের জায়গা লিখে দেয়ার জন্য অনৈতিক দাবী করে। আমরা তার অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ জেনে যাওয়ার ফলে এবং বাসা ছেড়ে দিতে বলায় সে প্রতিশোধ গ্রহণের জন্য আমার ও আমার পরিবারের সদস্যদের উপর হামলা ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে এবং একের পর এক মামলা দিয়েছে।
সংবাদ সম্মেলনে স্থানীয় প্রশাসনের কাছে প্রতারক শাহিনুর ইসলাম শাহিন ও লাবনী আক্তার মালা’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান পৌর এলাকার বাসিন্দা মোঃ শফিউল আলম রনি।
সংবাদ সম্মেলনে মোঃ শফিউল আলম রনি প্রতারক শাহিন ও লাবনী আক্তার মালা’র এসব কর্মকান্ড প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াতে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে স্থানীয় প্রশাসনের দাবী করেন। সংবাদ সম্মেলনে মোঃ শফিউল আলম রনি’র পিতা মোঃ সামিউল ইসলাম ও মাতা মোছাঃ সেলিনা আক্তার উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শহিদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে চিত্রাংকন,আবৃত্তি প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

এম আব্দুর রহিম মেডিকেল কলেজের নবাগত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নুরউল্লাহ’র যোগদান

পঞ্চগড়ে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু

সেতাবগঞ্জে প্রকাশ্যে ও স্বচ্ছ পক্রিয়ায় কৃষি ঋণ বিতরন মেলা

বোচাগঞ্জে ৫ কিঃমিঃ রাস্তায় ৬০০ তালবীজ বপন

হরিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

আমার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধির অস্ত্রোপচার সম্পন্ন

আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান এর অবসরজনিত বিদায় সংবর্ধনা

বড়পুকুরিয়া কয়লা খনির নতুন এমডি আবু তালেব ফরাজী

প্রেমের টানে আসা ভারতীয় তরুণীকে বিএসএফের কাছে হস্তান্তর তেঁতুলিয়া সীমান্তে