Sunday , 20 August 2023 | [bangla_date]

আটোয়ারীতে উপকারভোগিদের মাঝে গাছ বিক্রয়ের টাকা বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন কর্তৃক রোপনকৃত চতুর্থবারের মত গাছ বিক্রয়ের টাকা উপকারভোগিদের মাঝে বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুুপুরে ফেডারেশন কার্যালয়ে উপকারভোগিদের হাতে টাকা বিতরণ করেন আটোয়ারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা বেগম বিলকিস আখতার জাহান। মির্জাপুর ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান দবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, সাবেক চেয়ারম্যান মির্জা নুরল ইসলাম (হেলাল) এবং আরডিআরএস বাংলাদেশ প্রতিনিধি নিতাই চাঁদ বর্মন। অনুষ্ঠানে ২৩ জন উপকারভোগির হাতে নগদ এক লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়। উল্লেখ্য, ফেডারেশন কর্তৃক ইউনিয়ন পরিষদের রাস্তার দু’পাশে গাছ লাগানো হয়। গাছ বিক্রয়ের পর গাছের দেখাশোনার দায়িত্বে নিয়োজিত কেয়ারটেকার বা উপকারভোগিদের মাঝে নির্ধারিত অংকের টাকা প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ

নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে হানাদার মুক্ত দিবস পালিত

খানসামায় ব্যরিষ্টার হলেন শফিকুল ইসলাম

গ্যাস সিলিন্ডারে বিস্ফোরনে প্রানে বেঁচে গেল ক্লিনিকের নবজাতক ও প্রসূতিরা

দিনাজপুরে সিডিএর উদ্যোগে ভূমি অধিকার- কৃষি ভূমি সংস্কার ও সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক জনসমাবেশ ও প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান

আগাম ফুলকপি-বাধাকপি চাষে অনেকের ভাগ্যের চাকা ঘুরেছে

কাহারোলে ধানের শীষ প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা মণ্ডপে মণ্ডপে চলছে রংতুলির কাজ

ধর্ম নিরপেক্ষতাই বঙ্গবন্ধুর আওয়ামী লীগের পরিচয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

গত চারদিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে