Monday , 7 August 2023 | [bangla_date]

আটোয়ারীতে কৃতি শিক্ষার্থীদের কুইন্স কলেজের পক্ষে সংর্বধনা

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ৪৪০ জন কৃতি শিক্ষার্থীদের কুইন্স কলেজের পক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ঢাকাস্থ কুইন্স কলেজের ব্যবস্থাপনায় এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত ১০১ জন শিক্ষার্থীকে মেডেল ও সনদপত্র এবং জিপিএ-৪ প্রাপ্ত ৩৩৯ জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমুলক স্বাগত বক্তব্য রাখেন কুইন্স কলেজের ভাইস চেয়ারম্যান মিসেস হাবিবা হুদা। জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি মিজানুর রহমান বাবলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন। আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ প্রমুখ। এসময় কৃতি শিক্ষার্থীরা সহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মেয়েটি পুলিশের হেফাজতে যেতে চায় না!!

পীরগঞ্জে বিনামুল্যে সার-বীজ বিতরণ

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসককে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

ঈমামদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে শিক্ষা বোর্ডের সচিব

ফুলবাড়ীতে ৬ লাখ ১৯ হাজার  টাকার মাদকদ্রব্য আটক

ফুলবাড়ীতে ৬ লাখ ১৯ হাজার টাকার মাদকদ্রব্য আটক

হাকিমপুরে শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় আহত-২৫

পঞ্চগড়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ সমাপ্ত

বীরগঞ্জে সরকারি রাস্তার গাছ চোরাইভাবে কর্তন ও আটক

চিরিরবন্দর আত্রাই নদী থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার

সেতাবগঞ্জে মুখে মাক্স না পড়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা