Sunday , 20 August 2023 | [bangla_date]

আটোয়ারীতে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে পানিতে পড়ে এক শিশুর মর্মন্তিক মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। পরিবার সূত্রে জানাগেছে, উপজেলার রাধানগর ইউনিয়নের নেংরিপাড়া গ্রামের রাজকুমার বর্মনের পুত্র রিপন (২) বাড়ির সামনের পুকুরে খেলতে গিয়ে পা পিছলে এ দুর্ঘটনায় পড়ে। পরে স্থানীয়রা রিপনকে উদ্ধার করে উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ওই প্রতিষ্ঠানের প্রধান ডা: হুমায়ুন কবীর শিশুটিকে মৃত ঘোষনা করেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: সোয়েল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, যেহেতু ছোট শিশু এবং তার অভিবাবকদের কোন অভিযোগ নাই সেকারনে রিপনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাণীশংকৈলে বীরাঙ্গনাদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

ঠাকুরগাঁওয়ে মরহুম এমপি খাদেমুল ইসলামের ছেলের উদ্যোগে কম্বল বিতরণ

চিরিরবন্দর উপজেলা যুবলীগ সভাপতির বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রচার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে দৈনিক ‘আমাদের সময়’ পত্রিকার ১৬তম বর্ষপূর্তি পালন

শীতে কাঁপছে উত্তরের তেঁতুলিয়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১০.৪

আটোয়ারীতে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ-২০২৫ অনুষ্ঠিত

আমার দেশ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল সড়ক দুর্ঘটনায় আহত

ঠাকুরগাঁওয়ে দুস্থ ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রথমবারের মতো ভারত থেকে কচুর মুখি আমদানি