Thursday , 31 August 2023 | [bangla_date]

আটোয়ারীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ সর্বজনীন পেনশন স্কিম সফলভাবে বাস্তবায়ন সম্পর্কিত অবহিতকরণ সভা করেছে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এতে সভাপতিত্বে করেন। সার্বজনীন পেনশন স্কিমের উপর গুরুত্বারোপ করে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সোনালী ব্যাংক লিঃ , জনতা ব্যাংক লিঃ, অগ্রণী ব্যাংক, পুবালী ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ম্যানেজারগণ, ইউপি সচিবগণ,ইউপি তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তাগণ বক্তব্য রাখেন। অবহিতকরণ সভার সভাপতি ইউএনও মোঃ মুসফিকুল আলম হালিম বলেন, পেনশন স্কিমের আওতায় ১৮ থেকে ৫০ বছর বয়সী যে কোন বাংলাদেশী নাগরিক প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এই চারটি স্কিমের মধ্যে যে কোন একটি স্কিম গ্রহণ করতে পারবেন। অতিদরিদ্র ও নি¤œ আয়ের মানুষজন সমতা পেনশন স্কিম গ্রহণ করতে পারবেন। তাদের মাসিক চাঁদার অর্ধেক সরকার বহন করবেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অর্থনৈতিক নিরাপত্তার কথা ভেবে এই পেনশন স্কিম গ্রহণ করেছেন। ইতোমধ্যে এর কার্যক্রম শুরু হয়ে গেছে। এছাড়াও আলোচনা সভায় প্রজেক্টরের মাধ্যমে পেনশন স্কিমের সুবিধা ও নীতিমালা নিয়ে ¯øাইড প্রদর্শিত হয়। সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, এনজিও প্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ইঞ্জিনিয়ার আবদুস সবুর এমপি নির্বাচিত হওয়ায় দিনাজপুরে আইইবি’র শুভেচ্ছা র‌্যালী

বালিয়াডাঙ্গীতে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড়ে বিজিবির টাস্কফোর্স অভিযানে ২৪ কেজি ওজনের কষ্টিপাথর উদ্ধার

আটোয়ারীতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রানীশংকৈলে মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার

যৌন হয়রানির অভিযোগ দুই শিক্ষককে বরখাস্তের দাবিতে বিদ্যালয়ের গেটে তালা

হরিপুরে বীর মুক্তিযোদ্ধার ঘরের ভিত্তিপ্রন্তর উদ্বোধন

কাহারোলে বিনামুল্যে মুরগীর খাদ্য বিতরণ।

গণসংযোগে ব্যস্ত দিনাজপুর-৪ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.এম আমজাদ

হরিপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু