Thursday , 17 August 2023 | [bangla_date]

একটি অসাম্প্রদায়িক জাতি রাষ্ট গঠনে প্রথম ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—– নৌপরিবহন প্রতিমন্ত্রী

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ নৌপরিবহন প্রতিমন্ত্রী
খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, একটি অসাম্প্রদায়িক জাতি রাষ্ট গঠনে
প্রথম ভিত্তি রচনা করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং
সেই পূর্ব পাকিস্তান আওয়ামী লীগই ধারে ধীরে এই বাংলার মানুষের সম্পদে
পরিণত হয়েছিল। আর আওয়ামীলীগের সম্পদ হয়েছিল এই বাংলার জনগণ। বাংলার জনগণ
এবং আওয়ামীলীগ একে অপরের আত্মায় পরিণত হয়েছিল। আওয়ামীললীগ মানেই বাংলার
জনগণ, বাংলার জনগণ মানেই আওয়ামীলীগ। এর বাইরে দ্বিতীয় কোন কথা এই ভূমিতে
ছিল না। এই নেতা ছিলেন একজনই সেটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব।
দিনাজপুরের বোচাগঞ্জে বৃহস্পতিবার ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে বিএনপি
জামায়াত এর মদদপুষ্ট নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবি কর্তৃক একযোগে ঘৃর্ণ্য ও
নারকীয় সিরিজ বোমা হামলার প্রতিবাদে উপজেলা ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। সকাল
১১টায় সেতাবগঞ্জ স্কুল রোডস্থ্য জয় বাংলা ভাষ্কর্য্যরে পাদদেশে উপজেলা
ছাত্রলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বিপুল এর সভাপতিত্বে এবং সাধারণ
সম্পাদক এমদাদুল ইসলাম ইশান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এছাড়াও উপজেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ
আসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান নিষাদ সহ ইউনিয়ন
ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে একটি বিক্ষোভ প্রতিবাদ
মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় আওয়ামীলীগের
সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জনমনে প্রশ্ন আত্মহত্যা না হত্যা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজিবি মোতায়েন ও ক্যাম্প স্থাপন উপলক্ষ্যে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর পক্ষথেকে প্রেস ব্রিফিং

ফ্রি চিকিৎসা ক্যাম্পে দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মোবাইল আসক্তির কারণে শিশুরা চক্ষুসহ নানা রোগের শিকার হচ্ছে

স্তন ক্যান্সার সচেতনতা দিবসে র‌্যালী ও সেমিনার

ফুলবাড়ী সরকারি কলেজে বসন্ত উৎসব তারুণ্যের উচ্ছ্বাসে দিনভর মুখরিত কলেজ ক্যাম্পাস

নবাগত ইউএনওকে অভিনন্দন জানালো মুক্তিযোদ্ধা সন্তানেরা

দুই উপজেলায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটি গঠন

আটোয়ারী সীমান্তে বিজিবি-বিএসএফ এর মধ্যে সৌজন্য সাক্ষাৎ

ব্রেন টিউমারে আক্রান্ত শিশু শিমলার বাঁচার আকুতি, বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাংলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী