Thursday , 31 August 2023 | [bangla_date]

কাহারোলে হিমাগারের ফ্যান ছিড়ে পড়ে মহিলা শ্রমিক আহত

কাহারোলে হিমাগারের ফ্যান ছিড়ে  পড়ে মহিলা শ্রমিক আহত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের কাহারোলে হিমাগারে আলু বাছাইয়ের কাজ করার সময় ফ্যান ছিড়ে পড়ে মোছাঃ আনোয়ারা বেগম (৪৫)নামে এক মহিলা আহত হয়েছেন।
মোছাঃ আনোয়ারা বেগম কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের রামপুর গ্রামের মোঃ শাহিনুর ইসলামের স্ত্রী।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বটতলা এলাকায় অবস্থিত শাহী হিমাগারে এ দুর্ঘটনা ঘটে।
শাহী হিমাগারে কর্মরত শ্রমিক মোঃ আব্দুল আজিজ জানান, বটতলা এলাকায় অবস্থিত শাহী হিমাগারে সকালে আলু বাছাইয়ের কাজ করছিলেন বেশ কিছু মহিলা শ্রমিক। কাজ করার সময় হঠাৎ করে মোছাঃ আনোয়ারা বেগমের মাথার উপর একটি ফ্যান ছিড়ে পড়ে যায়। এতে তিনি মাথায় গুরুত্বর আঘাতে পেলে তাকে আহত হলে তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আফরোজ সুলতানা লুনা জানান, সকাল ১১টা ৪৫মিনিটে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তিনি মাথায় বেশ আঘাত পেয়েছেন। এই মুহুর্তে রোগীর অবস্থা আশংকা মুক্ত নয়। তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ২য় ধাপের উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দ

ঠাকুরগাঁওয়ে কৃষকলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

পীরগঞ্জে নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কাহারোলের কান্তনগর গ্রামে রাজ দেবোত্তর এষ্টেটের জমিতে মসজিদ পুনঃনির্মান বন্ধ রাখার নির্দেশ-জেলা প্রশাসক

বীরগঞ্জে পিজি সদস্যদের মাঝে মুরগির খাদ্য বিতরণ

ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ !

করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই জনের লাশ বীরগঞ্জে নদী থেকে উদ্ধার

আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপি’র নেতৃবৃন্দের সাথে উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দের মতবিনিময়

ঠাকুরগাঁওয়ে ২৯৬ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের উদ্বোধন

বোচাগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীরা পেল বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ