Wednesday , 23 August 2023 | [bangla_date]

খানসামায় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর পরিবার

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামা উপজেলায় ভয়াবহ আগুনের লেলিহান শিখায় এক দিনমজুর পরিবারের ৩টি ঘর, ১টি গরু ও মুরগিসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ভস্মিভূত হয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনাটি গত মঙ্গলবার দিবাগত রাতে মধ্যরাতে উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামের ডাক্তারপাড়ার মৃত আক্তার আলীর ছেলে মো. ফারুক হোসেনের বাড়িতে ঘটেছে।
অগ্নিকান্ডে ক্ষতির স্বীকার ফারুক বলেন, আগুনে আমার পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমি নিঃস্ব হয়ে গেছি।
আমি দিন এনে দিন খাই। এখন যে কি হবে? আল্লাহই ভাল জানেন। আগুন আমাদের সর্বনাশ করে ফেলেছে। আগুনে তার ৩টি ঘর, ১টি গরু ও মুরগিসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে গেছে।
খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম বলেন, অগ্নিকান্ডের খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে রওনা দেই। কিন্তু আমরা যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশা তাড়ানোর কয়েলের আগুন থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।
ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম তুহিন বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই তার কোনো কিছুই নেই। আগুনে ওই পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় তার ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি তাকে সাধ্যমত সহায়তা করেছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে ৭০ বছর পর নিজের ঠিকানা পেলেন অন্ধ আক্তার হোসেন !

মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার এবং ভেজাল কীটনাশক বিক্রয় অপরাধে জরিমানা

রাণীশংকৈলে দবিরুল ইসলাম নামের দুই ব্যাক্তির একইদিনে মৃত্যু

বিশ্ব রেকর্ড করে গ্রিনিজবুকে নাম লিখিয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট-হুইপ ইকবালুর রহিম

রাণীশংকৈলে আওয়ামীলীগ থেকে পদ বঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ, অগ্নিসংযোগ ও মানববন্ধন।

উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে হলে কৃষি উন্নয়নের বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী সমাবেশ ও আলোচনা সভা

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজসেবা অধিদপ্তরের জাতীয় প্রকল্প পরিচালক মোহাঃ সাদিকুল হক

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজসেবা অধিদপ্তরের জাতীয় প্রকল্প পরিচালক মোহাঃ সাদিকুল হক

পৌরসভা নির্বাচন: আচরণ বিধিমালা ও আইনশৃংখলা নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আলোচনা সভা

হিলি চেকপোস্টে ২৪ টি স্বর্ণের বারসহ ৫ পাসপোর্ট যাত্রী আটক