Friday , 18 August 2023 | [bangla_date]

খানসামায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ৬০০ রোগী

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় জেলা আওয়ামী লীগের সদস্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন এর নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন প্রায় ৬০০ রোগী। শুক্রবার (১৮ আগস্ট) সকালে এবি ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার পাকেরহাটে আকবর আলী শাহ্ উচ্চ বিদ্যালয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের কিডনি, হার্ট, গ্যাস্ট্র এন্ট্রোলজি, গাইনি, অর্থোপেডিক, নাক-কান-গলা, মেডিসিনসহ বিভিন্ন রোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এদিন খানসামা উপজেলার পাশাপাশি চিরিরবন্দর উপজেলার আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ১৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (নিউরোসার্জারী) ডা নারায়ণ চন্দ্র রায় জয়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রতœ রায় বিএসসি ও আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, ভেড়ভেড়ী ইউপির সাবেক চেয়ারম্যান হাফিজ সরকার, উপজেলা যুবলীগের সদস্য খলিলুর রহমান খলিল প্রমুখ। চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম ববি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি এন্ড অবস. ডা মাহফুজা আক্তার, ঢাকা ল্যাব এইড হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা আবু হাসনাত অমিত, ঢাকা ল্যাব এইড হাসপাতালের নাক, কান, গলা বিশেষজ্ঞ ডা মোঃ আব্দুল্লাহ চয়ন, ঢাকা ল্যাব এইড হাসপাতালের গাইনি এন্ড অবস্ ডা মাইমুনা তানজিলা আফরিন, ঢাকা বাড্ডা জেনারেল হাসপাতালের গাইনি এন্ড অবস্ ডা রশিদা সুলতানা রিংকু, ঢাকা বাড্ডা জেনারেল হাসপাতালের হৃদ রোগ বিশেষজ্ঞ ডা নাবিদ রহমান।
স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় তৃণমূলের মানুষকে উন্নত স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় রাতের আঁধারে সরকারি গাছ কর্তন

কিংবদন্তীতুল্য মহাকাব্যকার বিশিষ্ট শিশু নাট্যকার দ্বীজেন্দ্র নাথ ব্যানার্জী অবিলম্বে হারিয়ে যাওয়া দিনাজপুরের মেয়েলী গীত নিয়ে গীতি নাট্য মঞ্চায়ন করা হবে

১৯৮৭ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের মিলনমেলা

দিনাজপুরে মত বিনিময় সভায় নাট্য ব্যক্তিত্ব আফসানা মিমি সহিংস উগ্রবাদ প্রতিরোধ করতে হলে যুব সমাজকে সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত হতে হবে

বীরগঞ্জ মোহাম্মদপুরে কালর্ভাট না কি মরণ ফাঁদ

কাহারোলে সড়ক দূঘর্টনায় নিহত-২ আহত-১ জন

‘‘দ্বৈত নীতি’’ -আনিসুর রহমান বাকি- সাংবাদিক, লেখক,কবি ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব

দিনাজপুর প্রীতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্কাইটেল ঃ রানার্স আপ মৃত্তিকা এন্টারপ্রাইজ

দিনাজপুরে মাদকদ্রব্য জব্দসহ মাদক কারবারি আটক

দিনাজপুর সদরে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

দিনাজপুর সদরে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ