Friday , 18 August 2023 | [bangla_date]

ঘোড়াঘাটে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে মিনি-ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম তিনমাথা মোড়ে এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন, ঘোড়াঘাট উপজেলার হঠাৎপাড়া গ্রামের আফতাব মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (৩১) ও গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গণকপাড়া গ্রামের মহির মন্ডলের ছেলে খালেদুল ইসলাম (৩২)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলার গ্রামীণ রাস্তা ঋষিঘাটের দিক থেকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে উঠা মাত্রই দিনাজপুরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটি কে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি সাথে সাথেই দুমড়ে মুচড়ে যায়। এ সময় স্থানীয়রা দূর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ২ জনকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় দূর্ঘটনা কবলীত ট্রাকটি আটক সহ চালক ও হেলপার আটক করা হয়েছে। তিনি আরও জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের চার উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মা-মলায় আওয়ামীলীগ নেতা-কর্মীসহ ২৫জনকে আ-টক

ঠাকুরগাঁও চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যদের প্রতিবাদ সভা ।

শত বছরের ঐতিহ্যবাহী নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতির বার্ষিক সাধারন সভা

জাতির পিতা বঙ্গবন্ধুর সম্মান কে কোন ভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না

দিনাজপুরে খড়ের গাদা থেকে যুবকের মরদেহ উদ্ধার

জাতীয় পার্টির গণসংযোগ. নির্বাচনী সভা অনুষ্ঠিত সুশাসন চাইলে লাঙ্গল মার্কায় ভোট দিন’ –আহমেদ শফি রুবেল

বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

জেলার অস্বচ্ছল আহত ও অসমর্থক ক্রীড়াবিদদের অনুদানের চেক প্রদান

ঘোড়াঘাটে পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের গণশুনানিতে উপকৃত মানুষেরা !