Thursday , 17 August 2023 | [bangla_date]

ঘোড়াঘাটে নিখোঁজের ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠলো বৃদ্ধের লাশ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসল করতে নেমে নেদা চন্দ্র মহন্ত নামে এক বৃদ্ধ নিখোঁজের ২৪ ঘন্টা পর লাশ ভেসে উঠলো।
নিহত নেদা চন্দ্র মহন্ত (৫৫)গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার করতোয়া পাড়া গ্রামের মৃত ক্ষিতীশ চন্দ্র মহন্তের ছেলে।
স্থানীয়রা জানায়, গত বুধবার দুপুর ২টার দিকে স্থানীয় লোকজন করতোয়া নদীর ত্রি-মোহনী ঘাটে তাকে গোসল করতে দেখে। কিন্তু সন্ধ্যা হওয়ার পরেও নেদা চন্দ্র বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন খোঁজা-খুঁজি করে জানতে পারে তাকে সর্বশেষ দুপুরে নদীতে গোসল করতে দেখা গিয়েছিল। পরে তাকে না পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে রাত ৯টার দিকে উপস্থিত হয়। কিন্তু রাত হওয়ার কারনে উদ্ধার কার্যক্রম বন্ধ থাকলেও বৃহস্পতিবার রংপুর থেকে এসে ডুবুরির দল ও ফায়ার সার্ভিস কর্মীরা যৌথভাবে নদীতে সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিকে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে দুপুরে ত্রি-মোহনী ঘাট থেকে প্রায় ১ কিলোমিটার দূরে চম্পাতলী ঘাট সংলগ্ন এলাকায় নিখোঁজ ব্যক্তির লাশ ভেসে উঠে।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানা ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ জানান, করতোয়া নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হয়েছিলেন। নিখোঁজের ২৪ঘন্টা পর তার মরদেহ চম্পাতলী ঘাটে ভেসে উঠে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে উত্তর দেউলী রাধাগোবিন্দ মন্দিরের প্রাচীর নির্মাণকাজের উদ্বোধন

কৃষিবিদ ও শিক্ষাবিদ মরহুম ইয়াসিন আলীর মৃত্যুবার্ষিকীতে হাবিপ্রবির সাবেক ভিসি দেশ বরেণ্য কৃষিবিদ ও শিক্ষাবিদ ইয়াসিন আলী ছিলেন একজন দক্ষ কৃষিবিদ

চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ’লীগের কোন বিকল্প নেই – এ্যাড. অরুনাংশু দত্ত টিটো

ঠাকুরগাঁওয়ে ২ হাজার ৫শত মুরগির বাচ্চা আগুনে পুড়ে মারা গেছে

ইঁদুরের গর্তের ধান বেচে শীতের গরম পোশাক কিনবে শিশুরা !

৩৫ বছর পর পুনরায় চালু হচ্ছে পঞ্চগড়ের নলকুড়া সেচ প্রকল্প সেচের আওতায় আসবে ১২৫ হেক্টর জমি

৩৫ বছর পর পুনরায় চালু হচ্ছে পঞ্চগড়ের নলকুড়া সেচ প্রকল্প সেচের আওতায় আসবে ১২৫ হেক্টর জমি

এসএসসি, এইচএসসি ও ৫ম শ্রেণির ক্লাস প্রতিদিন

বীরগঞ্জে টানা তীব্র তাপদাহে মানুষের পাশাপাশি ভালো নেই প্রাণীক‚ল

উপজেলা পরিষদ নির্বাচনে পীরগঞ্জে আখতারুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত

বীরগঞ্জে “ভ্রমণ মর্ত্যলোকে” মোড়ক উন্মোচন করা হয়েছে