Sunday , 27 August 2023 | [bangla_date]

ঘোড়াঘাটে নিজের পাতানো বিদ্যুতায়িত ফাঁদে পড়ে খামারীর মৃত্যু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে মুরগির খামারে বিড়ালের উৎপাত ঠেকাতে নিজের পাতানো বিদ্যুতায়িত ফাঁদে সালমান ফারসি (২১) নামে এক যুবকের রোববার সকালে মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বুলাকীপুর ইউনিয়নে চৌরিগাছা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
স্থানীয়রা জানায়, নিজ খামারে বিড়ালের উৎপাত ঠেকাতে দীর্ঘদিন থেকে সালমান খামারের চারিদিকে উন্মুক্ত গুনার তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। প্রতিদিনের ন্যায় গত শনিবার রাতেও তিনি বিদ্যুতের সংযোগ দিয়ে ঘুমিয়ে পড়েন। পরে সকালে মুরগির খামারে খাবার দিতে গেলে পা পিছলে সংযোগরত তারে জরিয়ে পড়েন। কিছুক্ষণ পরে তার মা তাকে বিদ্যুতের তারে জড়িয়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে যুবদের অন্তর্ভুক্তিকরণ সভা

রাণীশংকৈল শান্তিপুর ক্রীড়া সংস্থার আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

দিনাজপুরে জেলা আওয়ামী লীগ’র নব-নির্বাচিত নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

বীরগঞ্জ থানাপাড়া জামে মসজিদ এর উদ্যোগে বিনামূল্যে বাইসাইকেল ও পুরস্কার বিতরণ

বোচাগঞ্জে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রংপুর বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হরিপুরের ফয়েজ

বীরগঞ্জে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির তিন শতাধিক রোগী পেলেন চিকিৎসাসেবা

বীরগঞ্জে অবৈধ সিনটা ট্যাবলেট উদ্ধার, আটক ২

আগামীতে এই টুর্নামেন্টে পুরস্কার হিসেবে থাকবে দেড় ভরি সোনা চতুর্থ দিনাজপুর সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মা ইলেকট্রনিস

জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন