Wednesday , 23 August 2023 | [bangla_date]

ঘোড়াঘাটে সড়ক দূঘর্টনায় হেলপারের পা বিছিন্ন

ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দূঘর্র্টনায় তেলবাহি লড়িতে থাকা ছোটন সরকার (১৮) নামে এক হেলপারের বাম পা শরীর থেকে বিছিন্ন হয়েছে। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া গ্রামের বাসিন্দা ও পেট্রোলিয়াম কোম্পানীতে কর্মরত আছেন।
সোমবার রাত ১০টার দিকে উপজেলার দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের টিএন্ডটি মোড়ে এ দূঘর্টনা ঘটে।
স্থানীয়দের বরাদ দিয়ে পুলিশ জানায়, ওই স্থানে পূর্ব থেকেই গোবিন্দগঞ্জ গামী একটি কাঁচামাল ভর্তি ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল। একই পথ দিয়ে আসা একটি তেলের লড়ি যার নং (চট্টগ্রাম মেট্রো-ঢ-৪১-০২৯১) দাঁড়ানো ট্রাককে সজোরে ধাক্কা দিলে তেলের লড়ির সামনে অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে লড়িতে থাকা চালক রক্ষা পেলেও হেলপারের বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল পৌঁছার আগেই স্থানীয়রা আহত ছোটন সরকারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘোড়াঘাট থানার ওসি মোঃ আসাদুজ্জামান জানান, দূঘর্টনায় কবলিত তেলের লড়িটি পুলিশের হেফাজতে আছে। এঘটনার পরই অপর কাঁচা মাল ভর্তি ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয় এবং ট্রাকটিকে এখনও সনাক্ত করা যায়নি। এই ঘর্টনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

রাণীশংকৈলে চলছে কঠোর লকডাউন

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২২ উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদের উদ্দ্যোগে দিনাজপুরে আলোচনা সভা

আন্দোলনের নামে জনগনকে বিভান্ত করছে বিএনপি —হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ে ভাষা শহীদদের স্মরণে যুবলীগের ৪’শত শীতবস্ত্র বিতরণ

বোচাগঞ্জ ব্রীজ দেবে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন দূর্ভোগে চার উপজেলার মানুষ

পীরগঞ্জে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে যৌথ সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পীরগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদ এবং দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে ‘মতিহারের কবি ও কবিতা’ গ্রন্থটির মোড়ক  উন্মোচন ও সাহিত্যের আড্ডা অনুষ্ঠিত

উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদ এবং দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে ‘মতিহারের কবি ও কবিতা’ গ্রন্থটির মোড়ক উন্মোচন ও সাহিত্যের আড্ডা অনুষ্ঠিত

বোচাগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন