Wednesday , 16 August 2023 | [bangla_date]

চিরিরবন্দরে দুর্নীতিবিরোধী বির্তক প্রতিযোগিতা

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য’ এই উপপাদ্য নিয়ে দুর্নীতিবিরোধী এক বির্তক প্রতিযোগিতা, শিক্ষা উপকরণ বিতরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ আগস্ট বুধবার বেলা ১১টায় চিরিরবন্দর মহিলা ডিগ্রি কলেজের হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক ব্যবস্থাপনায় এ বির্তক প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম শরীফুল হক।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, জেলা দূর্নীতি দমন কমিশনের উপ-সহকারি পরিচালক মশিউর রহমান, সাগর কুমার রায়, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব জিয়াউল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মাহতাবউদ্দিন সরকার।
প্রতিযোগিতায় বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রানীশংকৈলের সাইক্লিং খেলোয়াড় জুঁই এর সময়ের দাবী একটি ভালো সাইকেল ; আর্থিক সহায়তায় অংশ নিলেন মেয়র

ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ মাসের কারাদন্ড প্রদান

আওয়ামী লীগ সরকার কৃষকবান্ধব সরকার ……….রেলপথমস্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপি

বীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্প -২ বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা

ঠাকুরগাঁওয়ে ব্রীজ ও সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

বালিয়াডাঙ্গীতে দীর্ঘদিনপর যুবদলের কমিটি গঠন

ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে পরিদর্শনে আসেন উপ-সচিব দেবী চন্দ্রা রায় ও অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল

পীরগঞ্জে গ্রামীন ব্যাংক কর্মকর্তার টাকা ছিনতাই ঃ ৪ যুবকের নামে মামলা

পীরগঞ্জে উদীচীর আলোর মিছিল

বীরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ