Friday , 18 August 2023 | [bangla_date]

চিরিরবন্দরে বিদ্যুৎস্পর্শে ইজিবাইক চালকের মৃত্যু

চিরিরবন্দরে বিদ্যুৎস্পর্শে ইজিবাইক চালকের মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের চিরিরবন্দরে নিজ বাড়িতে ইজিবাইকের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে একরামুল হক নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ৮টায় চিরিরবন্দর উপজেলার সাঁইতাড়া ইউপির দক্ষিণ পলাশবাড়ী গ্রামের (মাটিয়াপাড়া) পাঠানপাড়ায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত একরামুল হক (৫৫) চিরিরবন্দরে সাঁইতাড়া ইউপির দক্ষিণ পলাশবাড়ী গ্রামের (মাটিয়াপাড়া) পাঠানপাড়ার মৃত বাহারউদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, একরামুল হক গত বৃহস্পতিবার দিনব্যাপি ইজিবাইক চালিয়ে দিবাগত রাতে নিজ বাড়ির আঙিনায় তার বৈদ্যুতিক লাইনে চার্জে লাগিয়ে দেয়। পরদিন অর্থাৎ শুক্রবার সকাল ৮টার দিকে বৈদ্যুতিক লাইনের চার্জার খুলতে গিয়ে ইজিবাইকটিতে হাত দেয়ার সাথে সাথে একরামুল হক বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কমল চন্দ্র রায় জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম শরীফুল হক ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশীদ ঘটনাস্থলে গিয়ে ওই পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শান্তিপূর্ণ পরিবার সম্পর্কিত কর্মশালা

আদিবাসী নারী নেতৃত্বের বিকাশ ও মানবাধিকার বিষয়ে সেমিনার

চিরিরবন্দরে ২ কোটি টাকার নবনির্মিত বিদ্যালয়ের ভবনের সিঁড়িতে ফাটল

চিরিরবন্দরে যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহীর মৃত্যু

জঙ্গি দমনে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: র‌্যাব ডিজি

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

পীরগঞ্জে ২ হাজার ফুট নিষিদ্ধ রিং জাল আটক

হিলিতে মুদি দোকানে অ’ভিযান, দেড় লাখ টাকা জরি’মানা

বীরগঞ্জে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

পঞ্চগড়ে ১৯ দফা নির্দেশিকা মেনে খুলল শিক্ষা প্রতিষ্ঠান চলছে পর্যায়ক্রমে পাঠদান