Sunday , 27 August 2023 | [bangla_date]

চিরিরবন্দরে র‌্যাবের সহযোগিতায় মৃত্যু দন্ডাদেশপ্রাপ্ত ও ৩ মাসের সাজাপ্রাপ্ত দুই আসামী আটক

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে মৃত্যু দন্ডাদেশপ্রাপ্ত ও ৩ মাসের সাজাপ্রাপ্ত দুই আসামীকে র‌্যাবের সহযোগিতায় আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের সনকৈড় গ্রামের ডাক্তারপাড়ার জয়নাল আবেদিনের ছেলে মানিকগঞ্জ সদর থানার একটি হত্যা মামলার (মামলা নং ১৭(৯)১৫, জিআর নং- ৩৫৬/১৫, দায়রা নং-৩৫৮/২০১৬, ধারা-৩০২/৩৪) অর্থদন্ডসহ মৃত্যু দন্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামী মো. আনোয়ার হোসেন (৩৪) কে থানার এস আই মো. নুর আলম সিদ্দিকসহ সঙ্গীয় পুলিশ র‌্যাবের সহযোগিতায় গত ২৪ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় ঢাকা হতে আটক করে। তার নামে ঢাকা সাভার মডেল থানায় আরো একটি হত্যা মামলা রয়েছে।
অপরদিকে, অপর এস আই মো. নুর আলম বাবুসহ সঙ্গীয় পুলিশ শুক্রবার বেলা ১১টায় উপজেলার রানীরবন্দরের আলোকডিহি ইউনিয়নের ঘাটেরপাড় হতে গছাহার গ্রামের আমিরউদ্দিনের ছেলে ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী মো. আব্দুর রহিম (২৭) কে আটক করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশীদ জানান, আটককৃতদের বিধি মোতাবেক ও আইনানুগভাবে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে সড়ক দূঘটনা, ঝুঁকিমুক্ত পরিবহন ও নিরাপদ সড়কের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

কাঁচা মরিচের ঝাঁজ বাড়লেও আজ থেকে কমতে পারে হিলি স্থলবন্দর দিয়ে কাচাঁ মরিচ আমদানি শুরু

কাঁচা মরিচের ঝাঁজ বাড়লেও আজ থেকে কমতে পারে হিলি স্থলবন্দর দিয়ে কাচাঁ মরিচ আমদানি শুরু

আওয়ামীলীগ সরকার শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করেছেন …..রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

পীরগঞ্জে মানব কল্যাণ পরিষদ- এমকেপি’র সংলাপ সভা অনুষ্ঠিত

জুলাই আন্দোলনে গু-লি-বি-দ্ধ খানসামার আনারুল: থমকে গেছে ভবিষ্যৎ

বীরগঞ্জ ঢেপা নদীর তীরে উৎসব উদ্দীপনায় সূর্য পূজা অনুষ্ঠিত

বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

ঘোড়াঘাটে প্রাচীনকালের শিলালিপি উদ্ধার

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৩টি প্যানেলের ৩৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

ঠাকুরগাঁওয়ে ডায়াবেটিক সমিতির বার্ষিক সভা — নতুন কমিটি গঠন