Sunday , 13 August 2023 | [bangla_date]

জনতা কর্তৃক গনধোলাই দিয়ে ভুয়া ডিবি পরিচয়দানকারীকে পুলিশে সোপর্দ

জনতা কর্তৃক গনধোলাই দিয়ে ভুয়া ডিবি  পরিচয়দানকারীকে পুলিশে সোপর্দ

দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের ডিবি পরিচয়ে চাঁদাবাজি অভিযোগে আঃ মজিদ নামে একজনকে গনধোলাই দিয়ে স্থানীয় পুলিশে সোর্পদ করেছে জনতা। আটক ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ব্যক্তিকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
এর আগে বৃহস্পতিবার ৬টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের বিসমিল্লাহ্ ফল ভান্ডার থেকে আব্দুল মজিদ নামে ওই ব্যক্তি যৌন উত্তেজক সিরাপ কিনে এবং নিজেকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে চাদাঁ দাবী করে।
আটক আঃ মজিদ (৩৭) বগুড়া জেলার কাহালু উপজেলার ছোট পিপড়া গ্রামের তছলিম উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ৬টার দিকে ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজারের বিসমিল্লাহ্ ফল ভান্ডার থেকে আব্দুল মজিদ নামে ওই ব্যক্তি যৌন উত্তেজক সিরাপ কিনে এবং নিজেকে ডিবি পুলিশের পরিচয় দেয়। এসময় দোকানি কাওছার পারভেজকে এসব নিষিদ্ধ জিনিস রাখার অপরাধে মামলার ভয় দেখিয়ে ২ হাজার টাকা চাঁদা নিয়ে চলে যায় আঃ মজিদ। পরে সন্দেহ হলে ফল দোকানের মালিক অন্যান্য দোকানদারকে সাথে নিয়ে তাকে রানীগঞ্জ বাজারের বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে।খোঁজাখুজির এক পর্যায়ে দোকানদারেরা ডিবি পুলিশ পরিচয়দানকারী ওই আঃ মজিদকে খুঁজে পায়। তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় এবং ঘোড়াঘাট থানায় ফোন করতে চাইলে সে ভয় পেয়ে তার পরিচয় দেয়। এতেই স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে গনধোলাই দিয়ে তাকে পুলিশে সোর্পদ করে।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ জানান, এ ঘটনায় বিসমিল্লাহ্ ফল ভান্ডারের মালিক কাওছার পারভেজ বাদী হয়ে একটি মামলা করেছেন। আটক ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ব্যক্তিকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর সিটি স্বাধীনতার ৫০ বছর ও পরবর্তীকাল শীর্ষক বিশেষ কর্মশালা

ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে জমি দখল নিয়ে উত্তেজনা !

করোনা মোকাবিলায় সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে গ্রাম পুলিশের বিক্ষোভ ও মানববন্ধন

পঞ্চগড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট বন্ধ

বড়বন্দর রেল বাজার মন্দির কমিটির পক্ষ থেকে ভক্ত ও পূন্যার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

রাণীশংকৈল কুলিক নদীতে বরশি দিয়ে ধরা পড়লো ১১ কেজি ওজনের কচ্ছপ – জব্দ করলেন ইউএনও

হরিপুর বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন উপজেলা চেয়ারম্যান—মুকুল

আর্ট একাডেমির পুরস্কার বিতরণ