Sunday , 20 August 2023 | [bangla_date]

জাতীয় অন্ধ কল্যান সমিতির বার্ষিক সাধারণ সভায় জেলা প্রশাসক

জাতীয় অন্ধ কল্যান সমিতির বার্ষিক সাধারণ সভায় জেলা প্রশাসক
আগামীতে সকলের পরামর্শ ও মতামত নিয়ে
হাসপাতালকে সুষ্ঠভাবে পরিচালনা করতে হবে
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতি দিনাজপুর (গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল) এর বার্ষিক সাধারণ সভা হাসপাতাল ভবনে অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতি দিনাজপুর এর চেয়ারম্যান ও দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ।
সভার শুরুতে সকল মৃত সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠ করেন কার্যনির্বাহী সদস্য আব্দুস সবুর চৌধুরী। এছাড়া মৃত ব্যাক্তিদের রুহের মাগফিরাত কামনা, অসুস্থদের সুস্থ্যতা, হাসপাতাল ও দেশের উন্নতি কামনা করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়।
স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি (সাবেক এমপি) বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আব্দুল লতিফ। বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরনী উপস্থাপনা করেন কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ জনাব আলী। সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন কমিটির সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। আয়-ব্যায়ের উপর প্রতিবেদন পাঠ করেন সমিতির কোষাধ্যক্ষ সুজাউর রব চৌধুরী। তিনি ২০২১-২২ সনের নিরীক্ষা প্রতিবেদন এবং ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।
উপস্থিত সদস্যদের মুক্ত আলোচনার ভিত্তিতে বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষা প্রতিবেদন গৃহীত হয় এবং আগামী ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ১০,৪৬,৭৫,০০০/-টাকার খরচের বাজেট অনুমোদিত হয়।
সভায় আগত আজীবন ও সাধারণ সদস্যদের মধ্যে এ্যাডঃ মোল্লা শাখাওয়াত হোসেন, মোঃ সাইদুর রহমান, প্রফেসর এম.এ জব্বার, সাইদুর রেজা মুক্তা, মোজাম্মেল হক তালুকদার, গোলাম মোস্তফা, ডা: ডিসি রায়, আফতাব উদ্দীন আহমেদ মুক্ত আলোচনায় অংশ নেন।
শেষে সভাপতি ও জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেন, আগামীতে সকলের পরামর্শ ও মতামত নিয়ে হাসপাতালকে আরোও সুষ্ঠভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে হবে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কার্যনির্বাহী সদস্য মোঃ ইস্তিয়াকুল আলম চৌধুরী প্রিন্স।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বীরগঞ্জে কয়েকদিনের প্রচণ্ড দাবদাহের পর স্বস্তির বৃষ্টি!

বীরগঞ্জে কয়েকদিনের প্রচণ্ড দাবদাহের পর স্বস্তির বৃষ্টি!

বালিয়াডাঙ্গীতে পারিবারিক জমির ঘটনাকে কেন্দ্র করে মিথ্যার আশ্রয় নিয়ে হাসপাতালে ভর্তি

ঠাকুরগাঁওয়ে ইক্ষু ও সাথী ফসল উৎপাদনে আধুনিক প্রযুক্তি বিষয়ে খামার দিবস

হিলিতে বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীদের বৈঠক

বিরামপুর আ’লীগের সম্মেলনে দুই মঞ্চ  নির্মাণ,অবশেষে কাউন্সিল স্থগিত

বিরামপুর আ’লীগের সম্মেলনে দুই মঞ্চ নির্মাণ,অবশেষে কাউন্সিল স্থগিত

রাণীশংকৈল পৌরসভা হবে মাদক মুক্ত ডিজিটাল পৌরসভা                                                                     ——– পৌর মেয়র মোস্তাক

রাণীশংকৈল পৌরসভা হবে মাদক মুক্ত ডিজিটাল পৌরসভা ——– পৌর মেয়র মোস্তাক

রাণীশংকৈল নকল কীটনাশক বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা ও ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড !

প্রথমবারের মতো দীপাবলির প্রদীপ প্রজ্বলন হাবিপ্রবির কেন্দ্রীয় মন্দিরে

দিনাজপুরে স্থানীয় সরকার দিবস উপলক্ষে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা

আটোয়ারীতে বিল নার্সারি কার্যক্রমের উপকরণ বিতরণ