Sunday , 13 August 2023 | [bangla_date]

জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক শাকিল আহমেদ সামনে নির্বাচন কোন নাশকতা ঘটনা না ঘটে

জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক শাকিল আহমেদ
সামনে নির্বাচন কোন নাশকতা ঘটনা না ঘটে
সবাইকে সজাগ থাকতে হবে
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে কোন গোষ্ঠী বা সংগঠন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এ ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। এ ধরনের ঘটনার সঙ্গে কারো সম্পৃক্ততা পাওয়া যায় বা কাউকে কোন অপচেষ্টা চালাতে দেখা যায় তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
তিনি বলেন দিনাজপুরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিক আইন শৃঙ্খলা পরিস্তিতি ভালো। তবে ডাকাতি ছিনতাই ,ধর্ষন,মাদক,নারী নির্যাতন সংক্রান্ত অপরাধ প্রতিরোধে অপরাধীদের আইনের আওতায় আনার তাগিত দেন জেলা প্রশাসক।
আজ রোববার সকাল সাড়ে ১০টায় জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক শাকিল আহমেদ একথা বলেন। জেলা প্রশাসক সম্মেলন কক্ষ্যে জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান , জেলা সিভিল সার্জন ডাঃ বোরহানুল ইসলাম সিদ্দিকী , অতিরিক্ত পুলিশ সুপার আশুরাফুল হক, বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আহসানুল আলম, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল। এছাড়া উপজেলা চেয়ারম্যান , উপজেলা নির্বাহী কর্মকতা,র‌্যাবের প্রতিনিধি, মেয়র এবং সরকারী ও বেসরকারী কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এবং বাংলাদেশ একে অপরের পরিপূরক —মনোরঞ্জন শীল গোপাল এমপি

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঠাকুরগাঁওয়ে রাস্তা পারাপারের সময় অটোর চাপায় কৃষকের মৃত্যু

বর্ণিল সাজে ও উৎসবে হাবিপ্রবিতে বাংলা নববর্ষ উদযাপন

ঠাকুরগাঁওয়ে দলিল লেখক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে- সভাপতি ওয়াদুদ, সাধারণ সম্পাদক-আমিনুল

ঠাকুরগাঁওয়ে দ্রৌপদী দেবী আগারওয়ালাকে সংবর্ধনা

দিনাজপুরে সর্ববৃহৎ ঈদ জামাতের প্রস্তুতি

চিরিরবন্দরে গ্রামপুলিশদের মাসব্যাপি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

রাণীশংকৈলে ইঁদুর মারা  গ্যাস ট্যাবলেট খেয়ে হারাধন নামের এক ব্যক্তির মৃত্যু

রাণীশংকৈলে ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়ে হারাধন নামের এক ব্যক্তির মৃত্যু

স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবু নির্মল  রঞ্জন গুহ’র রোগমুক্তি কামনায় দোয়া

স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ’র রোগমুক্তি কামনায় দোয়া