Wednesday , 30 August 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতা মূলক প্রচারণা

মোঃ মজিবর রহমান শেখ,
ট্রাফিক আইন মেনে চলার জন্য ঠাকুরগাঁও জেলায় সচেতনতা মূলক প্রচারণা চালানো হয়েছে। ২৯ আগষ্ট
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই প্রচারণার উদ্বোধন করা হয়েছে।
সচেতনতা মূলক প্রচারণার উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
এ সময় ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম, ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আমজাদ হোসেন, ঠাকুরগাঁও সদর থানা ওসি (তদন্ত) জিয়াউর রহমান সহ ট্রাফিক ও ঠাকুরগাঁও জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক যানবাহন চালকদের ট্রাফিক আইন মনে চলার জন্য লিফলেট বিতরণ করেন। সেই সাথে হেলমেট পরিধান ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার আহবান জানানো হয়। সে সময় বেশকিছু মোটরসাইকেল চালককে ফুল দিয়ে শুভেচ্ছা ও হেলমেট বিতরণ করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক , তিনি বলেন, নিজের জীবন রক্ষার জন্য হেলমেট পরিধান করতে হবে। আমরা জরিমানা করতে চাইনা, আমরা চাই সকলেই ট্রাফিক আইন মেনে চলুক। আজকে থেকে ঠাকুরগাঁও জেলায় ট্রাফিক আইন মেনে চলতে প্রচারণার উদ্বোধন করা হলো, এই প্রচারণা পুরো ঠাকুরগাঁও জেলা জুড়ে করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে -হুইপ ইকবালুর রহিম

চিরিরবন্দরে তরুণীকে গণধর্ষণের ঘটনার আসামীদের  গ্রেফতার ও বিচারের দাবীতে স্মারকলিপি

চিরিরবন্দরে তরুণীকে গণধর্ষণের ঘটনার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে স্মারকলিপি

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক যেন মরণ ফাঁদ

বেড়েছে চুরি,মাদক রাণীশংকৈলে আইনশৃংখলা কমিটির সভা

পঞ্চগড়ে নগদ টাকা সহ ১০ জুয়াড়ি আটক, মামলা দায়ের

দিনাজপুরে চার জেলার অংশগ্রহণে ইয়ং টাইগার্স জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলা শুরু

খানসামার ট্যালেন্ট সার্চ স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

‘পদ্মা সেতুতে ৩০ জুন থেকে যান চলাচল শুরু’

প্রার্থী উদ্যোগে পোলিং এজেন্টের ইভিএম বিষয়ে প্রশিক্ষণ

রাণীশংকৈলে প্রধানমন্ত্রীর অনন্য উপহার বিতরণ