Wednesday , 2 August 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ১২০টি প্রকল্পের মাধ্যমে ৭৭ লাখ ৯ হাজার ৫শ টাকার চেক বিতরণ

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলা পরিষদের এডিপি’র অর্থায়নে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন মূলক কাজের চেক বিতরণ করা হয়। ১ আগষ্ট মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা পরিষদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা পরিষদের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশীর সভাপতিত্বে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রামকৃষ্ণ বর্মন, ঠাকুরগাঁও জেলা পরিষদের সদস্য দেবাশীষ দত্ত সমীর, সংরক্ষিত আসনের সদস্য আফসানা আখতার, মোছা: সাবিনা ইয়াসমিন, সদস্য মোস্তাফিজুর রহমান, আনিসুজ্জামান, জেলা পরিষদের হিসাব রক্ষক দিলিপ কুমার রায় প্রমুখ। এ সময় ঠাকুরগাঁও জেলা পরিষদের ২২-২৩ অর্থ বছরের এডিপির মোট বরাদ্দ ৫ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকার ৩৩৩টি প্রকল্পের মধ্যে ১২০টি প্রকল্পের মোট ৭৭ লাখ ৯ হাজার ৫শ টাকার চেক বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উল্লেখিত শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, ঠাকুরগাঁও জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মাদক, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে রাইস সিডারে তৈরি হল ১১০ একর জমির বীজতলা

হরিপুরে স্কুলের টিউবওয়েলের পানি পান করে ৫০ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি !

বিরামপুরে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার উদ্বোধন

প্রকৃত ও সঠিক নিয়মে প্রাণির রোগ সনাক্ত করতে পারলে মানুষ সুরক্ষিত থাকবে

রাণীশংকৈলে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মত বিনিময়

বীরগঞ্জে অন্ত মিলনের “নায়রা” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন

নদীতে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ করল বীরগঞ্জ শুভসংঘ

সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের সম্পদ বিবরণীর হিসাব চেয়ে দুদকের নোটিস

বীরগঞ্জে নিবন্ধন বিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান