Saturday , 19 August 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে জমির বিরোধে গভীর রাতে ১ নৃগোষ্ঠী খুন, আটক-৩

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলায় জমির বিরোধে এক নৃগোষ্ঠী সম্প্রদায়ের ১ ব্যক্তি ছুরিকাঘাতে খুন হয়েছে।
ঠাকুরগাঁও শহরের পরিষদপাড়া এলাকায় ইস্টফান তিরকি (৪৬) নামে ১ ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ এ ঘটনায় ৩ জনকে আটক করেছে। শুক্রবার দিবাগত (১৮ আগস্ট) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইস্টফান ঠাকুরগাঁও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পরিষদপাড়ার দানিয়েল তিরকি ছেলে। ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক মো. মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জমিজমার বিরোধে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ঘটনাস্থলে এসে জানা গেছে। পুলিশ জানায়, স্থানীয় কয়েকজন ব্যক্তি রাত ১টা ৩০ মিনিটে পরিষদপাড়ার রবি ড্রাইভারের বাসার সামনে ইস্টফানকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সালাম বলেন, ইস্টফানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ বলেন, জমিজমার বিরোধে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিক ধারণা। হত্যাকাণ্ডের রহস্য বের করার জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন !

বিরলে কষ্টিপাথরের বিষ্ণু মুর্তি উদ্ধার

শীতের কাঁপন শুরু হচ্ছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াস

বীরগঞ্জে প্রচন্ড তাপদাহে কচি তালের শাঁসের চাহিদা বেড়েছে

বোদা উপজেলা প্রেসক্লাব সভাপতি হকিকুল ইসলামের হার্টে রিং বসানো সম্পন্ন।ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন

পীরগঞ্জে মানব কল্যাণ পরিষদ- এমকেপি’র সংলাপ সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে এতিম অসহায়রা পেলেন সরকারি টাকা

১৮ বছর পর মালদ্বীপকে হারাল বাংলাদেশ

খানসামার কাচিনীয়া প্রাথমিক বিদ্যালয়ে সাড়া ফেলেছে নান্দনিক ছাদবাগান

দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর ৭৫ বছরের প্লাটিনাম জুবিলী উদযাপন উপলক্ষ্যে নবনির্মিত মিলনায়তন উদ্বোধন