Friday , 11 August 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে রুহিয়া থানা পুলিশ ২১ নং ঢোলারহাট ইউনিয়নের শিমুলতলীর শুক ব্রিজ থেকে বানিয়া পাড়া কাঁচা রাস্তার আমবাগান সংলগ্ন এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী দীনেশ চন্দ্র(২৭) কে আটক করেছে পুলিশ। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর ঠাকুরগাঁও( বড়ধাম) গ্রামের পটল বর্মনের ছেলে।

রবিবার গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানার এসআই মো.আবু হানিফ সঙ্গীয়র্ফোস ২১ নং ঢোলারহাট ইউনিয়নের শিমুলতলী নামক এলাকায় দুপুর ২ঃ৩০ মিনিটে দিকে অভিযান পরিচালনা করে উত্তর ঠাকুরগাঁও(বড়ধাম) গ্রামের কুখ্যাত মাদক ব্যাবসায়ী দীনেশ চন্দ্রকে আটক করে। এসময় তার কাছ থাকা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায় এলাকাটি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা ছড়াচ্ছে এতে করে সমাজের যুবক, ছাত্র সকলেই ভয়াল মাদকের কবলের আশংকা রয়েছে । পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক হওয়ার পরে রুহিয়া থানা পুলিশকে ধন্যবাদ জানান ।

এ বিষয়ে রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন,আটককৃত দীনেশ চন্দ্র দীর্ঘদিন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক স্যারের নির্দেশনায় রুহিয়া থানা এলাকা মাদকমুক্ত করার অংশ হিসাবে অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে।

তার বিরূদ্ধে মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে যার মামলা নং ০৩ তারিখ ৬/০৮/২৩ ইং এবং আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় ১ ব্যক্তির যাবজ্জীবন !

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দিনাজপুরে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

সরকারি হাট-বাজার ইজারায় মূল্য নির্ধারণের নতুন পদ্ধতি

ব্যবহৃত ছুরি উদ্ধার-ঠাকুরগাঁওয়ে রয়েল বড়ুয়া’কে ছুরিকাঘাতের ঘটনায় মূল অভিযুক্তসহ গ্রেফতার-৩

চীনে ১৩৩ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

ড. এম. এ. ওয়াজেদ মিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের প্রবেশমুখে ঠাকুরগাঁওয়ে ৩ ভেন্ট বিশিষ্ট কালভার্ট ও সংযোগ সড়ক উদ্বোধন

বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁওয়ে গমের বাম্পার ফলনের সম্ভাবনা

ঘোড়াঘাটে পূবালী ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

ভিন্ন অধিদপ্তরে একিভূত করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে নার্সেস এসোসিয়েশনের মানববন্ধন