Friday , 25 August 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্য আটক – মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চোর চক্রের ১ সদস্যকে আটক করে পুলিশ। চুরি হওয়া ১টি মটরসাইকেল উদ্ধার করা হয়। ২৪ আগষ্ট বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও সদর থানায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় আটককৃত হলেন- মো: সফিকুল ইসলাম (৩৫। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, ২৩ আগষ্ট বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সোনার বাংলা রিসোর্টের সামনে থেকে একটি পালসার মোটরসাইকেল চুরি হয়। বিষয়টি জানার পর ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তর প্রসাদ পাঠকের নির্দেশক্রমে কিলো-১ অফিসার ঠাকুরগাঁও সদর থানার এস,আই আরিফকে ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়। পুলিশের একটি টিম তাৎক্ষনিক অভিযান চালিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার কালিতলা ব্রীজ সংলগ্ন রাস্তার নিচে হইতে চুরিকৃত মোটরসাইকেলটি উদ্ধার করে। এ সময় চুরির কাজে জড়িত পাশ্ববর্তী দিনাজপুর জেলার খানসামা থানার আঙ্গারপাড়া গ্রামের মোন্তাজ আলীর ছেলে মো: সফিকুল ইসলামকে আটক করা হয়। প্রেস ব্রিফিংকালে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির বলেন, আটককৃত সফিকুল ইসলাম মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। ২৪ আগষ্ট বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন সংস্থা ইএসডিও’র ইফতার ও দোয়া মাহফিল

ঘোড়াঘাটে রোগীর শরীরে অন্য গ্রæপের রক্ত পুশ করার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের পানকৌড়ির কলকাকলিতে মুখরিত কুলিক নদীর পাশে এ শিমুলগাছ!

বীরগঞ্জে একইদিনে দুইজনের আত্নহত্যা

পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পঞ্চগড় চেম্বারের নতুন কমিটির দায়িত্বভার গ্রহণ

ফুলবাড়ীতে বিএনপির ঝটিকা মিছিল, দুই বিএনপি নেতা আটক

পীরগঞ্জ রপ্তানী যোগ্য আম উৎপাদনে মতবিনিময় সভা

দরিদ্র সনাতন ধর্মাম্বলী প্রায় ৫হাজার মানুষের মাঝে শাড়ী লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করলেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম

পীরগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় যুবদল নেতার মতবিনিময়