Friday , 11 August 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রী ধর্ষণ ও খুলনায় নারী ফুটবলারদের ওপর হামলার ঘটনা জড়িতদের দ্রæত বিচারের দাবীতে দিনাজপুর সামাজিক প্রতিরোধ কমিটির মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রী ধর্ষণ ও খুলনায় নারী ফুটবলারদের ওপর হামলার ঘটনা
জড়িতদের দ্রæত বিচারের দাবীতে দিনাজপুর
সামাজিক প্রতিরোধ কমিটির মানববন্ধন
খুলনা জেলার বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রামে বিভাগীয় অনুর্ধ্ব-১৭ দলের নারী ফুটবলারদের উপর হামলার প্রতিবাদ ও ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রী ধর্ষণের সাথে জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে দিনাজপুর সামাজিক প্রতিরোধ কমিটি। একইসঙ্গে ধর্ষণের সাথে জড়িত ও হামলাকারীদের বিরুদ্ধে দ্রæত বিচারের ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার বিকেল ৪ টায় দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে দিনাজপুর সামাজিক প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন কর্মসূচীতে ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুলনা জেলার বটিয়াঘাটায় নারী ফুটবলারদের ওপরে হামলা করে স্থানীয় যুবকরা। এহেন ধর্ষণ ও হামলা বর্বরোচিত, পুরুষতান্ত্রিক, মৌলবাদী এবং সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান সংগঠনের নেতৃবৃন্দ।
দিনাজপুর সামাজিক প্রতিরোধ কমিটির আহবায়ক মো. সফিকুল ইসলাম-এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ও বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম। স্বাগত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মেয়েরা যখন আন্তর্জাতিক অঙ্গনে খেলায় সুনাম অর্জন করছে, তখন দেশের অভ্যন্তরে নারী ফুটবলারদের শুধুমাত্র ফুটবল খেলার জন্য হেনস্তার শিকার হতে হচ্ছে। খুলনা জেলার বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রামে অন‚র্ধ্ব-১৭ দলের নারী ফুটবলারদের ওপর হামলার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও অপদস্থ হতে হয়েছে।’
আজকাল দেখা যাচ্ছে, নারীর পোশাক, পেশা, চলাফেরা নিয়ে নারীবিদ্বেষী আচরণ বৃদ্ধি পেয়েছে। নারী ফুটবলারদের ওপর সন্ত্রাসী আচরণ থেকে এর প্রতিফলন স্পষ্ট হয়েছে। এই ধরনের ঘটনা আমাদের প্রাত্যহিক জীবনাচরণকে বাধাগ্রস্ত করছে। নারীর সুস্থ্য ও সাবলিলভাবে বেড়ে ওঠাকে বিঘিœত করছে।’ নারী ফুটবলারদের উপর হামলা ও ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রী ধর্ষণ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে ‘দিনাজপুর সামাজিক প্রতিরোধ কমিটি’। একইসঙ্গে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্রী ধর্ষণ ও খুলনায় নারী ফুটবলারদের উপর হামলার পৃথক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রæত বিচার এবং নারী ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করা জন্য প্রশাসনের প্রতি জরুরি পদক্ষেপ গ্রহণের দাবী জানান।
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, জেলা জাসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মিনতি ঘোষ, সাংগঠনিক সম্পাদক রুবিনা আকতার, আন্দোলন সম্পাদক গৌরী চক্রবর্তী, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রুবি আফরোজ, প্রচার সম্পাদক জেসমিন আরা, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রাজিয়া সুলতানা পলি, সদস্য রোকসানা বিলকিস, গোলেনুর বেগম, শুকলা কুন্ডু, রেহেনা বেগম প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
মিরাজের অবিশ্বাস্য ব্যাটিংয়ে জয় পেলো বাংলাদেশ

মিরাজের অবিশ্বাস্য ব্যাটিংয়ে জয় পেলো বাংলাদেশ

অভিভাবকেরা দুশ্চিন্তায় ঠাকুরগাঁওয়ে ব্যাপক হারে মাদক বৃদ্ধি – গ্রেফতার-৬

বঙ্গবন্ধু কন্যা দেশেই সকল ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন ——হুইপ ইকবালুর রহিম এমপি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জটিল রোগে আক্রান্ত ২৮ জন ব্যক্তিদের মাঝে ১৪ লাখ টাকা চেক বিতরণ করা হয়।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বীরগঞ্জে র‍্যালী,মহড়া ও আলোচনা সভা

দিনাজপুরে ট্যাবলেট সহ ৩ জন অস্ত্রধারী গ্রেফতার

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আটোয়ারিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ

ভারতে মুসলিমদের ওপর ব-র্বরোচিত হা-মলা-ভা-ঙচুরের প্র-তিবাদে পঞ্চগড়ে মুসল্লিদের বি-ক্ষোভ

আটোয়ারীতে আল্লাহ ও বিশ্বনবী সম্পর্কে কটুক্তিসহ পবিত্র কোরআন শরীফ অবমাননাকারী চম্পটঃ ৯৯৯- এ ফোন করেও সেবা পায়নি অভিযোগকারীরা

দুর্গাপূজা ঘিরে নারকেল-গুড়ের দাম চড়া