Tuesday , 8 August 2023 | [bangla_date]

ঠাকুরগাঁওয়ে ৪ বছরের হিমোফিয়া-বি রোগের শিশুকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি !

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিংপাড়া গ্রামের মোঃ রবি ছেলে মো: রাকিব (০৪) হিমোফিয়া-বি রোগে ভুগছে। হতদরিদ্র পরিবারের এই ছোট শিশুটির চিকিৎসা করাতে গিয়ে ইতিমধ্যে নি:স্ব হয়ে পরেছে তার পরিবার। প্রথমের দিকে শিশুটি অসুস্থ হয়ে পরলে ঠাকুরগাঁওয়ে শিশু বিশেষজ্ঞ ডা: মো: সাজ্জাদুর হায়দার শাহিনের কাছে চিকিৎসা নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। সবশেষে বর্তমানে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানকার চিকিৎসক ডা: মো: নাজমুল করিমের তত্ত্বাবধানে সেখানে দীর্ঘ ১ বছর ধরে চিকিৎসা নিচ্ছে শিশুটি। চিকিৎসকেরা জানিয়েছেন তার আরও উন্নত চিকিৎসা হওয়া প্রয়োজন, তাই তাকে দেশের বাহিরে নিয়ে চিকিৎসা করালে বেঁচে যেতে পারে শিশুটি। রাকিবকে প্রতি সপ্তাহে ৩০ হাজার টাকার ঔষুধ ও ইনজেকশন দেওয়া হচ্ছে। এতে করে মাসে তার পরিবারের ১ লাখ ২০ হাজার টাকা জোগাড় করতে হচ্ছে। এত টাকা জোগাড় করা হতদরিদ্র ঐ পরিবারটির কাছে অসম্ভব হয়ে দাড়িয়েছে।
শিশুটির মা জাহানারা আক্তার আকুতি করে বলেন, আমরা হতদরিদ্র মানুষ। ইতিপূর্বে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ আশপাশের মানুষের কাছে সামান্য কিছু আর্থিক সহযোগিতা পেয়ে রাকিবকে ঢাকায় নিয়ে চিকিৎসা করিয়েছি। সেখানে চিকিৎসা খরচ করতে আমরা সর্বশান্ত প্রায়। আমরা গরীব মানুষ, আমাদের বাড়ি ভিটা ছাড়া আর কিছুই নেই। রাকিবের চিকিৎসা ও উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়ার ক্ষমতা আমাদের নেই। তাই সমাজের বিত্তবান ও সারাবিশ্বে বিওবান এবং সমাজের সু-হৃদয়বান সকলের নিকট আর্থিক সহযোগিতা কামনা করছি। রাকিবকে তার মায়ের বিকাশ নাম্বার : ০১৭৫২-৫৯০৭০৩ এর মাধ্যমে এবং সোনালী ব্যাংক লি:, সালন্দর চৌধুরী হাট শাখার হিসাব নম্বর : ১৯০৬৭০১০০৮০২৭ (জাহানারা আক্তার) এর মাধ্যমে আর্থিক সহযোগিতা প্রদান করা যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ থানার এসআই আবু হাসনাত জামান বিভাগীয় শ্রেষ্ট ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত

আসন্ন শারদীয় দুর্গোৎসব উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

হরিপুরে ফেনসিডিলসহ গ্রেফতার ১

করোনা চিকিৎসায় অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান করলেন বিএনপি মহাসচিবের পরিবার

দিনাজপুরে আন্তর্জাতিক জাতিগত বৈষম্য বিলোপ দিবস উদযাপন

রুহিয়ায় বড়দিন উদযাপিত

বিরলে সাংবাদিকদের সাথে ভুমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা

পঞ্চগড়ে আন্তঃ বিভাগ ভলিবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ডুডুমারী আনসার ও ভিডিপি ক্লাব

পীরগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে গবাদি পশু ও পাখি প্রাণীর প্রদর্শনী মেলা