Tuesday , 8 August 2023 | [bangla_date]

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে মহিলা পরিষদের স্মারকলিপি

ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য দিনাজপুর জেলা প্রশাসক ও সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা।
৭ আগষ্ট (সোমবার) দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ বরাবর ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে সহ-সভাপতি মাহবুবা খাতুন ও সমাজ কল্যাণ সম্পাদক শাহনাজ পারভীন স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয় যে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমান সময়ে প্রতিদিন মৃত্যুর হার ক্রমবর্ধমান। আমরা উদ্বিগ্ন যে, সাধরণ জনগণ এ ব্যাপারে এখনো অজ্ঞ এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে না। এমতাবস্থায় মশা নিধনে কার্যকর উদ্যোগ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং ও পোষ্টার/লিফলেট বিতরণ করাসহ শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা অত্যন্ত জরুরি বলে মনে করছি।
এরপর মহিলা পরিষদের নেতৃবৃন্দ সিভিল সার্জন ডাঃ এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী বরাবর স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মিনতি ঘোষ, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রুবি আফরোজ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রাজিয়া সুলতানা পলি, সদস্য শুকলা কুন্ডু, রেহেনা বেগম, প্রোগ্রাম এক্সিকিউটিভ নিপা শেঠ ও অফিস সহকারী মিনা দাস।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবি’র একাডেমিক ভবন-৪ ও নবনির্মিত ছাত্রী হলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে  আইনশৃঙ্খলা বিষয়ক মিটিং অনুষ্ঠিত

দিনাজপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মিটিং অনুষ্ঠিত

বৃষ্টির আশায় দিনাজপুরের তিন গ্রামে ইন্দ্র দেবের নগর বিয়ে

বোচাগঞ্জে সম্পত্তির মালিক দাবী করে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে রশিক রায় জিউ মন্দিরে আবারো ১৪৪ ধারা জারি করা হয়

বোচাগঞ্জ পাকিস্থানী হানাদার মুক্ত দিবস

বীরগঞ্জে (ভিএসডিএ) এর টিউবওয়েল প্রদান

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে পীরগঞ্জে মানববন্ধন ও সম্প্রীতি র‌্যালি

শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে …রেলপথমন্ত্রী এ্যাডঃ নুরুল ইসলাম সুজন

খানসামায় মন্ডপে কালো পতাকা উত্তোলন করে শারদীয় দুর্গা পূজা বর্জন