Thursday , 24 August 2023 | [bangla_date]

তেঁতুলিয়ায় দুই দিনব্যাপি বিনামুল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প শুরু

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ের দেবনগরে দুই দিনব্যাপি বিনামুল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প শুরু হয়েছে। তেঁতুলিয়া উপজেলার দেবনগর এলাকার করতোয়া সোলার লিমিটেড ওই স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে। গতকাল বুধবার সকালে শুরু হওয়া ওই স্বাস্থ্য ক্যাম্পে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রাজীব হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি মেডিক্যাল টিম চিকিৎসাসেবা প্রদান করছেন। স্বাস্থ্যসেবার পাশাপাশি তারা রোগীদের বিনামূল্যে বিভিন্ন প্রকার ওষুধও প্রদান করেছেন। আজ বৃহষ্পতিবার বিকেল পর্যন্ত এই স্বাস্থ্যক্যাম্প চালু থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
দেবনগর ইউনিয়নের শেখগছ এলাকার রনজিনা বেগম বলেন, এলাকায় মাইকিং শুনে কোমরের ব্যাথা নিয়ে চিকিৎসা ক্যাম্পে এসেছিলাম। এখানে ডাক্তার দেখে ওষুধ লিখে দিয়েছেন এবং সেই ওষুধও বিনামুল্যে পেয়েছি।
করতোয়া সোলার লিমিটেড এর সিনিয়র এক্সিকিউটিভ মো. জাকির হোসেন বলেন, দুই দিনব্যাপি বিনামূল্যে এই স্বাস্থ্য ক্যাম্পে দুই হাজারের বেশি স্থানীয় মানুষকে চিকিৎসাসেবা প্রদানের আশা করা হচ্ছে। এদের স্বাস্থ্যসেবার পাশাপাশি বিনামুল্যে ওষুধ প্রদান করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের বিভিন্ন উপজেলার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

পীরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদযাপন

বোচাগঞ্জে বাজুস এর কমিটি গঠন জয় সভাপতি টুকু সম্পাদক

বীরগঞ্জে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাণীশংকৈলে আন্তজার্তিক দূনীতিবিরোধী দিবস পালিত

রাণীশংকৈলে আন্তজার্তিক দূনীতিবিরোধী দিবস পালিত

হিলি স্থলবন্দর একদিনেই এলো ১৮০০ মেট্রিক টন আলু, কমেছে দাম

পঞ্চগড় জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি মতিয়ার, সম্পাদক সাইফুল

পীরগঞ্জে বজ্রপাতে একজন নিহত

পীরগঞ্জে বজ্রপাতে একজন নিহত

পঞ্চগড়ে আহমদিয়া সম্পদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভে নিহত আরিফের লাশ ১২৯দিন পর কবর থেকে উত্তোলন

পীরগঞ্জে সরকারি ভাবে ভিক্ষুকদের পুর্নবাসনের লক্ষে উপকরণ বিতরণ