Saturday , 19 August 2023 | [bangla_date]

দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দাদি-নাতনীর

চিরিরবন্দর প্রতিনিধি \দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দাদি-নাতনীর। দিনাজপুরের পার্বতীপুরে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দাদি-নাতনীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনাটি গতকাল ১৯ আগস্ট শনিবার সকাল ১১টার দিকে দিনাজপুর-পার্বতীপুর রেলওয়ে রুটে পার্বতীপুরের পুরাতন বাজার তিলাই নদী রেল ব্রিজে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের নশরতপুর গ্রামের রানীবন্দর মহিলা কলেজ পাড়ার আব্দুল মজিদ ওরফে বাবুর স্ত্রী মর্জিনা বেগম (৬০) ও নাতনী মো. সাপিয়ার রহসানের মেয়ে সাথী (৭)।
পারিবারিক সূত্রে জানা গেছে, দাদি মর্জিনা বেগম ও তার নাতনী সাথীকে নিয়ে পার্বতীপুর শহরের পুরাতন বাজার এলাকার নামাপাড়ায় মেয়ের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যান। সকালে মর্জিনা বেগম তার নাতনী সাথীকে ট্রেন দেখাতে নিয়ে গিয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন। এসময় ৪ জন তিলাই নদীর রেল ব্রিজ পার হওয়ার সময় দুই জন নদীতে লাফ দিয়ে প্রাণে বেঁচে গেলেও দাদী ও নাতনী দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রæতযান এক্সপ্রেস ট্রেনটির ধাক্কায় দাদি-নাতির মৃত্যু হয়ে ।
এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম নুরুল ইসলাম জানান, ট্রেনে কাটার বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে এ্যাড. চাঁন মিয়া’র উপর হামলা ১ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ। আহত আইনজীবী হাসপাতালে চিকিৎসাধীন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁওয়ে ৩টি আসনেই জাতীয় পার্টির পার্থী !

হাবিপ্রবিতে “শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ” কর্মশালা

ফুলবাড়ী ও ঘোড়াঘাটে আ’লীগ-ছাত্রলীগের ৭ নেতা গ্রেপ্তার

সওজের অবহেলায় রানীসংকৈলে তলিয়ে গেছে ১০০ হেক্টর জমির আমন ধান

দিনাজপুরে বিক্ষোভ মিছিলসহ ছাত্র-জনতার সাথে পুলিশের সংঘষর্, হুইপের বাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ীতে অগ্নিসংযোগ, আহত-৫০

মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা বাতিল

বীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপন

বেগম জিযার মুক্তির দাবিতে দিনাজপুরে বিএনপির লিফলেট বিতরণ