Tuesday , 8 August 2023 | [bangla_date]

দিনাজপুরে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহা প্রয়ান দিবস পালিত

২২ শ্রাবণ নাট্য সমিতি প্রশিক্ষন হলরুমে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলিন পরিষদ দিনাজপুরের আয়োজনে বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের মহা কবির মহা প্রয়ান উপলক্ষ্যে আলোচনা সভা ও রবীন্দ্র সংগীতির আসর বসে।
দিনাজপুর জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি রবিউল আউয়াল খোকা’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক প্রদীপ ঘোষ। সম্মানিত অতিথি হিসেবে কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুরের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন দিনাজপুর নাগরিক উদ্যোগের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা আবুল কালাম আজাদ, সম্মিলিত সংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সংগঠনের সহ-সভাপতি মানস ভট্টাচার্য, রাজিউদ্দিন চৌধুরী ডাবলু, বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ শফিকুল ইসলাম, জেলা জাসদের সাধারন সম্পাদক সহিদুল ইসলাম শহিদুল্লাহ, কোষাধ্যক্ষ লেলিন নাগ, উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি কবি আব্দুল হাই, সংগঠনের নির্বাহী সদস্য বেলাল হোসেন, জয়ন্ত ঘোষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিউটি ঘোষ, কবি তুষার শুভ বসাক ও মোঃ আজগার আলী। মহা কবির মহা প্রয়ানে কবিতা আবৃত্তি করেন কবি অদিতি রায়। “তুমি রবে কি রবে…..হৃদয়ে মম” শীর্ষক সংগীত পরিবেশন করেন সুমন কান্তি রায়, প্রিয়াংকা ঘোষ ও প্রজ্ঞা ঘোষ। তবলায় ছিলেন বিশিষ্ট তবলা শিল্পী তুষার দাস।
বক্তারা বলেন, বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুর ছিলেন একজন দার্শনিক, শিক্ষাবিদ, গীতিকার, সুরকার, কন্ঠশিল্পী, অভিনেতা, গল্পকার, প্রবন্ধকার, পত্রিকার সম্পাদক, সমবায় ও কৃষি ব্যাংকের ধারণার প্রবর্তক এবং সমাজ সংস্কারক-পর্যটক। এশিয়ান প্রথম বাঙালী হিসেবে তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত হন। কবি রবীন্দ্র নাথ ঠাকুর চিরদিন বাঙালী সংস্কৃতির পরম আত্মার আত্মিয় হয়ে বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ১৩টি পরিবারের ঘরবাড়ি ৫০টি আগুনে পুড়ে ছাই – ক্ষয়ক্ষতি ৫০ লক্ষ টাকা প্রায়

বীরগঞ্জে ছিঁড়া টাকা দেয়া-নেয়াকে কেন্দ্র করে খদ্দেরকে মারধর করেছে দোকানী

আটোয়ারীতে আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান

সেতাবগঞ্জ পৌরসভার দুইটি পাকা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলে মেয়র আসলাম

গত তিন মাসে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল তিন হাজার ১৫০ মেট্রিক টন আলু

কাহারোলে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছর পুর্তি উদযাপন

হাবিপ্রবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে নিম গাছের চারা রোপণ

সরকারের পদত্যাগ চাইলেন মির্জা ফখরুল

বাংলাদেশ শিক্ষক সমিতি তেঁতুলিয়া উপজেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচনে হারুন সভাপতি ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত