Sunday , 13 August 2023 | [bangla_date]

দিনাজপুরে জাসাসের উদ্যোগে মানববন্ধন

বিএনপির সিনিযর ভাইস চেযারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে সাজা দেযার প্রতিবাদে দিনাজপুরে জাসাসের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪টায জেল রােডস্থ দলীয কার্যালয়ের সামনে জাতীযতাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয।
জাসাস দিনাজপুর জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক জাসাস অধ্যাপক আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরীর সঞ্চালনায মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিযার আহমেদ কচি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিযর সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি, জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল প্রমূখ। মানববন্ধন থেকে অবিলম্বে তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানকে দেয়া সাজা প্রত্যাহারের দাবী জানানো হয়।
মানববন্ধনে জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব সোলায়মান মোল্লা, মোজাহারুল ইসলাম, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা বাদশা, জেলা মহিলাদলের সভাপতি মিসেস জিনাত আরা, জেলা জাসাসের সদস্য সিচব মোঃ হুমায়ূন কবির আনাফ, যুগ্ম আহবায়ক আজিম মল্লিক টিটন, এম এইচ ফয়সাল, সদস্য মোঃ রাজিউর রহমান রাজাসহ জেলা জাসাসের অন্যান্য সদস্য, বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এদিকে মানববন্ধন শেষে সদ্য কারামুক্ত দিনাজপুর সদর উপজেলা কুষকদলের সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান সবুজ, সদস্য লাবু ও বিএনপির কেন্দ্রীয় দপ্তরের কেয়ার টেকার শরিফুল ইসলামকে কৃষকদলের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে অসহায় পরিবারের মাঝে ৬০টি গরু বিতরণ

পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

পীরগঞ্জে রাবার বুলেট ছুড়ে জনতার রোষানল থেকে কুখ্যাত মোটর সাইকেল চোরকে উদ্ধার করল পুলিশ

জাতীয় সংসদে রংপুর ও রাজশাহী বিভাগে ২জন আদিবাসী নারীকে মনোনয়ন প্রদান আদিবাসী নারীদের নিরাপত্তা নিশ্চিতসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন

বীরগঞ্জে মাদকসহ কুখ্যাত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঐতিহ্যবাহী নবরূপীর বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত আব্দুস সামাদ-নাজমুল হক-সিফাত-ই-জাহান শিউ-এ্যাডঃ নুরুল ইসলাম পরিষদের শপথ গ্রহন

মোল্লা আখুন্দকে প্রধান করে আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার

দিনাজপুর ষ্টেশন ক্লাবের নবনির্বাচিত কমিটি গঠণ

কাহারোলে সাবেক উপজেলা চেয়ারম্যানের দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন

কাহারোলে সাবেক উপজেলা চেয়ারম্যানের দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন

সরকারি কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে-এমপি গোপাল