Sunday , 27 August 2023 | [bangla_date]

দিনাজপুরে ফিজিয়িান স্যাম্পল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় দুটি ফামের্সিকে জরিমানা

ঔষধ উৎপাদনকারী কোম্পানির পক্ষ থেকে বাজারে ছাড়ার আগে চিকিৎসকদের জন্য দেয়া ট্রায়াল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতাল মোড় এলাকার ফার্মেসীগুলোতে প্রকাশ্যে বিক্রি হচ্ছিল।
এমন তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান চালিয়ে দুই ফর্মেসীকে ২০হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
অভিযান চালিয়ে জরিমানা করেন দিনাজপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মমতাজ বেগম রুনী।
অভিযানে লার্জ ফার্মা ফার্মেসীকে ফিজিসিয়ান স্যাম্পল ঔষধ ও মেয়াদউত্তীর্ণ ঔষধ রাখায় ১০ হাজার টাকা ও একই অপরাধের পাশাপাাশি ফ্রিজ বন্ধ রেখে ঔষধ সংরক্ষন করায় নকশী ফার্মেসীকে ১০ হাজার টাকার জরিমানা এবং ফার্মেসীগুলোকে সতর্ক করা হয়। পরে বিভিন্ন ডাবের দোকানেও অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর জেলা সহকারী পরিচালক মমতাজ রুনী এর সত্যতা নিশ্চিত করে বলেন, ভোক্তার অভিযোগ ও তদারকির অংশ হিসেবে নিয়মিত অভিযান চলছে। অনিয়ম পেলে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে চিনিরকলের কোটি টাকা ব্যয়ে নির্মিত বর্জ্য শোধনাগারটি অকেজো হয়ে দাঁড়িয়ে আছে

বীরগঞ্জে অবৈধ নিয়োগ বন্ধে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সব শিক্ষার্থীর অংশগ্রহণের দাবিতে খানসামায় মানববন্ধন ও স্মারকলিপি

পার্বতীপুরে ট্যাংকলরী শ্রমিকদের ১০ দফা দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ

হরিপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনে ঘটেছে পরিবর্তন, বেড়েছে শিক্ষিতের হার

পরিবেশ-প্রকৃতির গুরুত্ব বুঝাতে রোটারির তেঁতুলিয়া থেকে দেশব্যাপী প্রকৃতিযাত্রা শুরু

রাণীশংকৈলে একই পরিবারের ৩ জনসহ ৭ জন করোনায় আক্রান্ত

শারদীয় দূর্গাপূজা প্রতিমা বিসর্জনের আগে মেতে উঠে সিঁদুর খেলায়

দিনাজপুরে নারীদের আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষন

জেলা চাউল কল মালিক গ্রুপের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন