Saturday , 19 August 2023 | [bangla_date]

দিনাজপুরে বৃক্ষরোপন ও ৫ শতাধিক গাছের চারা বিতরন

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সার্বিক সহযোগিতায় দিনাজপুরে বৃক্ষরোপন ও ৫ শতাধিক গাছের চারা বিতরন করা হয়েছে। ১৯ আগষ্ট শনিবার দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনাজপুর পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল বাশারের আয়োজনে এ কর্মসুচীর উদ্বোধন করা হয়।
এর আগে বৃক্ষরোপন ও ৫ শতাধিক গাছের চারা বিতরন অনুষ্ঠানে পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল বাশারের সঞ্চালনে বক্তব্য রাখেন দিনাজপুর মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম বাবলু, প্রধান শিক্ষক মোঃ মাসউদ আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোঃ রাইসুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু সামাদ মিঠু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাকিবুল হাসান সবুজ, সাধারন সম্পাদক মারুফ রাসেল, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ রায়হানুল ইসলাম মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা হযরত বেলাল, ভাগ্য, মুন্না, সামিউল, রাজিব, সোহাগ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গাছ মানুষের পরম বন্ধু। বৃক্ষ আমাদের অনেক কিছু দিয়ে জীবন রক্ষা করে। পৃথিবীর পরিবেশকে শীতল রাখে। গৃহ নির্মাণ ও আসবাবপত্র, ওষুধসহ আরও অনেক কিছুই আমরা সৃষ্টিকর্তার মহান দান বৃক্ষ থেকে পাই। পরিবেশ দূষণ প্রতিরোধে অবশ্যই বৃক্ষরোপণ কার্যক্রম আরও জোরদার করতে হবে। পৃথিবীর সবুজায়ন নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। আমরা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে যে অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি-এর যোগানদাতা হলো বৃক্ষ। এক একটি গাছ হলো অক্সিজেনের ভান্ডার; একটি অক্সিজেন ট্যাংক। তাই বেশি বেশি করে বৃক্ষরোপন করতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুুরে দৈনিক করতোয়ার ৪৭ তম বছরে পদার্পনের আলোচনায় বক্তারা আপোষহীন লেখনির কারনে দৈনিক করতোয়া আজ জনগনের আস্থা অর্জন করেছে

হাবিপ্রবিতে “বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৫” উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

আটোয়ারীতে কেক কেঁটে ও আলোচনা সভার মধ্যদিয়ে যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই—রেলপথ মন্ত্রী

পীরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

হাবিপ্রবিতে “বঙ্গবন্ধু, ধর্মনিরপেক্ষতা ও বর্তমান প্রাসঙ্গিকতা” শীর্ষক আলোচনা সভা

পীরগঞ্জে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনাজপুরে ওয়ার্কার্স পার্টি’র বর্ধিত সভায় মাহমুদুল হাসান মানিক গরিব মেহেনতি মানুষের মুক্তির একমাত্র পথ হলো সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা

আজ সেই ফুলবাড়ী ট্রাজেডি দিবস আজও পূর্ণ বাস্তবায়ন হয়নি ৬ দফা

বীরগঞ্জে সবজির দাম চড়া দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ