Thursday , 17 August 2023 | [bangla_date]

দিনাজপুরে রুই জাতীয় পোনামাছ অবমুক্তকরন

মৎস্য অধিদপ্তরাধীন ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় দিনাজপুর সদর উপজেলার অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়/প্রাতিষ্ঠানিক মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
বৃহস্পতিবার আনন্দ সাগর দিঘীতে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে এ রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, ৫নং শশরা ইউপি চেয়ারম্যান মোকসেদ আলী রানা, আওয়ামীলীগ নেতা মোস্তফা জামান, দিনাজপুর সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চল, যুগ্ম আহবায়ক অতিকুল ইসলাম আতিক, নেমতারা মৎস্যজীবী সমবায় লিঃ এর সভাপতি বাচ্চু মিয়া, সাধারন সম্পাদক মোঃ সাত্তার প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান

রাণীশংকৈলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বীরগঞ্জে কৃষি মন্ত্রীকে ফুলেল শুভেচছা ও কৃষকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করে জাতীয় যুব শ্রমিকলীগের নেতৃবৃন্দ

বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিরলের কামদেবপুর এলাকা আদর্শ এলাকা প্রতিষ্ঠিত করতে মাদক ও সামাজিক অসংগতি বিরোধী পদযাত্রা ও জনসভা

বালিয়াডাঙ্গীতে ঢাকার বিউটিসিয়ান বাবলীকে যৌতুকের জন্য নির্যাতন-

রানীশংকৈলে আলী আকবর ও মিজানুর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

বীরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষ কর্তৃক বাঁশ কর্তন

আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

হরিপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত