Friday , 4 August 2023 | [bangla_date]

দিনাজপুরে ১৭তম বাণিজ্য মেলার কাজ উদ্বোধন

দিনাজপুরে ১৭তম বাণিজ্য মেলার কাজ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম।
শুক্রবার সকাল ১১টায় গোর এ শহিদ বড় ময়দানে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে ও মেলা পরিচালনা কমিটির আহŸায়ক মো. শামিম কবির এর সভাপতিত্বে ১৭তম দিনাজপুর বাণিজ্য মেলা-২০২৩ এর কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এসময় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজিত মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আখতারুজ্জামান জুয়েল এর তত্ত¡াধানে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক সুজা উর রব চৌধুরী, শহিদুর রহমান পাটোয়ারী মোহনসহ মেলা পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব সৈয়দ সাগির আহমেদ, শাহেদ রিয়াজ পিম, রুবেল ইসলাম, রাহবার কবির পিয়াল, শাহ্ রেজাউর রহমন হিরু।
এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর বাণিজ্য মেলার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মমতাজুর রহমান মনতা। তিনি জানান, প্রতিবারের মতো এবারও মেলায় ১শটি স্টলসহ স্কুল-কলেজ শিক্ষার্থীদের জন্য সিলিপার, সাম্পান, নাগরদোলা,সুইন চেয়ার,বেবী ট্রেন, গুলার, ব্যাটারি চালিত গাড়ীর আয়োজন বিনোদনে আকৃষ্ট করবে দর্শনার্থীদের।
প্রসঙ্গত, আগামী ৫ সেপ্টেম্বর দিনাজপুর ১৭তম বাণিজ্য মেলার শুভ উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে চেম্বার কর্তৃপক্ষকে জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ পৌরবাজারে দোকান ঘরের জমি নিয়ে বিরোধে মারপিটের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বিজিবি’র পৃথক অভিযানে হেরোইন উদ্ধার !

রাণীশংকৈলে হত্যা মামলার আসামীদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবীতে মানববন্ধন,বিক্ষোভ

সদ্য ঘোষিত পঞ্চগড় পৌর ও সদর উপজেলা যুবদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে অসহায় স্থানীয় ফেরিওয়ালা মহিলাদের ঋতুকালীন স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উপকরণ বিতরণ ও প্রশিক্ষণ প্রদান

ঠাকুরগাঁওয়ে ধর্ষকের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডদেশ

পীরগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুফল ভোগীদের মাঝে হাঁসের খাদ্য বিতরণ

বীরগঞ্জে বিজয়ের ৫০ বছর পূর্তিতে লাল সবুজের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

দিনাজপুরে বিএডিসির আলুর বীজ পান না কৃষকরা