Thursday , 31 August 2023 | [bangla_date]

দিনাজপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনে সহ: সভাপতি মো: সাদিকুল ইসলাম জয়‘র পদত্যাগ

দিনাজপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনে সহ: সভাপতি মো: সাদিকুল ইসলাম জয়‘র পদত্যাগ

দিনাজপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর ব্যবস্থাপনা কমিটির
সভাপতির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনে
সহ: সভাপতি মো: সাদিকুল ইসলাম জয়‘র পদত্যাগ
সভাপতির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনে দিনাজপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর ব্যবস্থাপনা কমিটির সহ: সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন মো: সাদিকুল ইসলাম জয়।
৩০ আগষ্ট দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন দিনাজপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি মো: সাদিকুল ইসলাম জয়। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, সমবায় সমিতি গঠন এবং স্বাভলম্বি হওয়ার লক্ষকে সামনে রেখে ১৯২৩ সাল হতে দিনাজপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: নামে এই প্রতিষ্ঠানটি সুনামের সাথে কার্যক্রম চালিয়ে আসছিল। এই প্রতিষ্ঠানের আর্থিক আয় বৃদ্ধির জন্যে স্থানীয় বিভিন্ন ব্যাংকে কয়েক লক্ষাধিক টাকার কয়েকটি এফডিআর এবং নিজস্ব জায়গায় ৭টি দোকানঘর রয়েছে।
আমি লক্ষ করছি দিনাজপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি: এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: আশরাফুল আলম নির্বাচিত হওয়ার পর থেকেই নিজ ইচ্ছায় খেয়াল খুশি মত সংগঠনের কার্য্যক্রম চালিয়ে আসছে। আমি একজন নির্বাচিত সহ:সভপাতি হলেও সে কোনো কিছুর ব্যাপারে আমার সাথে কিংবা কমিটির অন্য কোনো সদস্যের সাথে আলোচনা না করেই ব্যাংকের দোকানগুলি ভাড়া দিয়েছে। দোকানঘর ভাড়া দেয়ার জামানত হিসেবে নেয়া ৮ লাখ টাকা গ্রহন করলেও তা এখনো কোনো ব্যাংকে জমা দেয়নি। নতুন এক মহিলা কর্মচারী নিয়োগ দিয়ে এই জামানতের টাকা থেকে তাকে মাসিক ৬ হাজার টাকা বেতন পরিশোধ করছে এবং অন্যান্য খাতে বেহিসাবী খরচ চালিয়ে আসছে। যার কোনো হিসাব ভাউচারসহ খাতাপত্রে কিংবা লেজারে রাখা হচ্ছে না।
সভাপতি আশরাফুল আলমের অনিয়ম দূর্নীতির বিষয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহনের জন্য মাননীয় হুইপ ইকবালুর রহিম এমপিসহ সরকারের বিভিন্ন দপ্তরে ইতিমধ্যেই পদত্যাগ পত্রের অনুলিপি প্রেরন করেছি।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দিনাজপুর আইনজীবি সমিতির নির্বাহী কমিটির সদস্য এ্যাড.শুভ বিশ্বাস।
উল্লেখ, গত ১০/১২/২২ ইং তারিখে দিনাজপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি:‘র ত্রি-বার্ষিক নির্বাচনে সহ সভাপতি পদে মো: সাদিকুল ইসলাম জয় নির্বাচত হয়। এই ভোটে সংগঠনের নিয়ম অনুযায়ী ১১৫টি সমিতি হতে একজন করে ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ব্যবস্থাপনা কমিটি নির্বাচন করলেও সভাপতির নানান অনিয়মের কারণে তা ভেস্তে যেতে বসেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বর্ণিল সাজে ও উৎসবে হাবিপ্রবিতে বাংলা নববর্ষ উদযাপন

দিনাজপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শুভসংঘের শীতউপকরণ বিতরণ

কাহারোলে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে এমপি মনোরঞ্জন শীল গোপাল মহামারিতেও বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যকলাপ থেমে নেই

শেষ মুহুর্তে হিলিতে জমে উঠছে ঈদবাজার

জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

বালিয়াডাঙ্গী ভূমি অফিসে জাল দলিল দাখিল করার অপরাধে দুই ব্যক্তির কারাদন্ড

চিরিরবন্দরে চুরির দায়ে যুবকের জেল

চিরিরবন্দরে চুরির দায়ে যুবকের জেল

পঞ্চগড় মহিলা বিষয়ক কর্মকর্তার ভিডিও ভাইরাল আল্লাহ ও নবীকে দর্শনের দাবি

পীরগঞ্জে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মুজিব শর্তবর্ষ উপলক্ষে বীরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় এমপি মনোরঞ্জন শীল গোপাল ‘মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই’