Sunday , 20 August 2023 | [bangla_date]

দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে অরবিন্দ শিশু হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে ফলমুল বিতরণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের শতবর্ষপূর্তি উদযাদপন উপলক্ষ্যে আশ্রমের পক্ষ থেকে চিকিৎসাধীন রোগীদের মাঝে ফলমুল বিতরণ করা হয়েছে। আগামী ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে শতবর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হবে।
রোববার (২০ আগস্ট ২০২৩) দুপুরে দিনাজপুর অরবিন্দ শিশু হাসপাতালে চিকিৎসাধীন দেড় শতাধিক শিশুর জন্য তাদের মায়ের হাতে ফলমুলগুলো তুলে দেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ও দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দ মহারাজ।
প্রত্যেক শিশুর জন্য তৈরি ব্যাগে ছিল দুটি কমলা, দুটি আপেল, দুই হালি কলা, একটি পেয়ারা ও একটি আনারস।
এসময় মনোরঞ্জন শীল গোপাল বলেন, শ্রী রামকৃষ্ণ দেব বলেছেন- মানুষের সেবা না করলে ভগবান পাওয়া যাবে না। তাই দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের বর্ষপূতিতে অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে ফলমুল বিতরণ মানব সেবার একটি বড় উদ্যোগ।
স্বামী বিভাত্মানন্দ মহারাজ বলেন, আশ্রমে অনুষ্ঠান হবে, এর মাঝেও মানুষের জন্য সেবামূলক কিছু করার জন্য আমরা হাসপাতালে এসেছি। মন্দিরে ফলমুল দিয়ে পুজো করি। কিন্তু স্বামীজী শিখিয়েছেন- শিবজ্ঞানে জীব সেবা। সেই ভাব নিয়ে আমরা হাসপাতালে যারা জীবিত মানুষ অর্থাৎ নারায়ন আছেন, সেই অস্স্থু মানুষের পাশে এসে কিছু ফলমুল দিয়ে যাচ্ছি।
এসময় সন্যাসী স্বামী সমানন্দ মহারাজ, অরবিন্দ শিশু হাসপাতালের সভাপতি আব্দুস সামাদ, সহ সভাপতি সুনীল কমার চক্রবর্তী, রনজিৎ কুমার সিংহ, সাধারণ সম্পাদক মো. শামীম কবীর,শিশু বিশেষজ্ঞ ডা,মনিন্দ্রনাথ রায়সহ আরো অনেকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটকে আন্তর্জাতিক মানে রুপান্তরিত করা হবে -দিনাজপুরে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি

সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান না করতে এলাকাবাসীর মানববন্ধন এই অভিযানের আইনানুগ বৈধতা নেই- বলছেন ব্যবসায়ীরা

সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজে শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

তথ্য চাওয়ায় সাংবাদিকের কারাদণ্ড : প্রতিবাদে পীরগঞ্জে মানববন্ধন

বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনা নিহত-১, আহত-২

খাশোগি হত্যার প্রতিবেদন ফাঁস করবে বাইডেন প্রশাসন!

বীরগঞ্জে পরকীয়ার জেরে সংসার ভাঙায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়ে প্রেমিকা

হৃদয়ে রাসুলকে ধারণ করলে কেউ সাম্প্রদায়িক জঙ্গিবাদী হবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বর্জন করলো আলমগীর-মুরাদ-সুদাম প্যানেল

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা উদযাপন কমিটির সঙ্গে প্রস্তুতিমূলক সভা