Thursday , 31 August 2023 | [bangla_date]

দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব জহির উদ্দিন মারা গেছেন

দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. জহির উদ্দিন (৫৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদ উল করিম বাবু বলেন, জহির উদ্দিন শিক্ষা বোর্ডের ডরমিটরিতে থাকতেন।
বৃহস্পতিবার সকালে তিনি অসুস্থ বোধ করলে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ বলেন, কয়েক দিন ধরে জহির উদ্দিন অসুস্থ বোধ করছিলেন। সকালে বুকে ব্যথা অনুভূত হলে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রফেসর জহির উদ্দিন দুই কন্যাসন্তানের জনক। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া গ্রামে। বৃহস্পতিবার দুপুর ১২টায় শিক্ষা বোর্ডে জানাজা শেষে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বাল্যবিবাহ প্রতি’রোধে এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরণে সচেতনতামূলক নাটিকা প্রদর্শন

নতুন প্রজন্মের কাছে ৭ই মার্চের ভাষণ প্রেরণার উৎস —–হুইপ ইকবালুর রহিম

পীরগঞ্জে লেবু জাতীয় ফসলের চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

বীরগঞ্জ সরকারি পাইলট ও বালিকা উচ্চ বিদ্যালয়ে পূর্ণ কর্মবিরতি, পরীক্ষা স্থগিত

ঠাকুরগাঁওয়ে নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স কাবের শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জে ৩ শতাধিক শীতার্ত দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ

রাজদেবোত্তর এস্টেটের পক্ষে রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানকে সংবর্ধনা প্রদান

সেতাবগঞ্জ আই ভিশন সেন্টার এর শুভ উদ্বোধন

পৌরসভা নির্বাচন ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী শরিফ

আটোয়ারীতে মহান মে দিবস পালিত