Wednesday , 16 August 2023 | [bangla_date]

দেশের জনগণের মুখে হাসি ফোটানোই শেখ হাসিনার লক্ষ্য -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিকাশ ঘোষ,বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ‘পিতার স্বপ্ন পূরণে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারী কিংবা কোনো দুর্যোগ সব সময় অসহায় মানুষের পাশেই তিনি আছেন। যারা অসুস্থ আছেন তাদেরকেও তিনি ভুলে যাননি এবং সহযোগিতা অব্যাহত রেখেছেন। বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতাসহ নানাভাবে আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন তাদের। যেন দেশের কোনো মানুষ কষ্টে না থাকে। দেশের জনগণের মুখে হাসি ফোটানোর শেখ হাসিনার লক্ষ্য।
বুধবার (১৬ আগস্ট ২০২৩) সকালে দিনাজপুর শহরের ষ্টেশন রোডস্থ অসহায় মানুষদের মাঝে ৫০ হাজার টাকা করে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী’র অনুদানের চেক প্রদানকালে এমপি গোপাল এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। মানুষের মৌলিক চাহিদা পূরণে এবং দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। তবে সরকারের পাশাপাশি আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।’
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, দিনাজপুর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক আলহাজ্ব মো. মশিউর রহমান, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ প্রমূখ।
Bkash
Bkash Gosh

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ ও জ্যামিতি বক্স বিতরণ

বোদায় হাইওয়ে পুলিশের প্রচার অভিযান

বোদায় হাইওয়ে পুলিশের প্রচার অভিযান

বীরগঞ্জে প্রতিষ্ঠিত হিমাগার গুলোর সার্বিক সহযোগিতায় আলু চাষী,

বীরগঞ্জে ঝাড়বাড়ী হাফিজিয়া ক্বওমীয়া মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন

পীরগঞ্জে ওপেন হাউস ডে সভা অনুষ্ঠিত

ভোট কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছেন নৌকা প্রার্থী সোহেল

২৪ জানুয়ারি মুক্ত হবে শারমিনের নতুন গান ‘যায় না মরা’

দিনাজপুরে বিএনপি’র প্রাথমিক নতুন সদস্য সংগ্রহ, নবায়ন ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রস্তুতি সভা