Wednesday , 16 August 2023 | [bangla_date]

দেশের জনগণের মুখে হাসি ফোটানোই শেখ হাসিনার লক্ষ্য-এমপি গোপাল

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ‘পিতার স্বপ্ন পূরণে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারী কিংবা কোনো দুর্যোগ সব সময় অসহায় মানুষের পাশেই তিনি আছেন। যারা অসুস্থ আছেন তাদেরকেও তিনি ভুলে যাননি এবং সহযোগিতা অব্যাহত রেখেছেন। বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতাসহ নানাভাবে আর্থিক সহযোগিতা দিয়ে আসছেন তাদের। যেন দেশের কোনো মানুষ কষ্টে না থাকে। দেশের জনগণের মুখে হাসি ফোটানোর শেখ হাসিনার লক্ষ্য।
বুধবার দিনাজপুর শহরের ষ্টেশন রোডস্থ অসহায় মানুষদের মাঝে ৫০ হাজার টাকা করে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী’র অনুদানের চেক প্রদানকালে এমপি গোপাল এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে চিকিৎসা ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। মানুষের মৌলিক চাহিদা পূরণে এবং দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। তবে সরকারের পাশাপাশি আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।’
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, দিনাজপুর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী প্রকল্প পরিচালক আলহাজ্ব মো. মশিউর রহমান, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ প্রমূখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শীতের শেষ মৌসূমে এসে ভারি কুয়াশায় ব্যাহত যান চলাচল তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা আবারও ৯ ডিগ্রির ঘরে

ঠাকুরগাঁওয়ে জমির উদ্দিন সরকার উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল চেয়ে অভিযোগ

বীরগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি মূলক সভা

বিরলে বিজিবি-এর বিশেষ অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

পার্বতীপুরে সরকারী প্রণোদনার ইউরিয়া সার ও পাটবীজ  নিয়ে এলাকায় উত্তেজনা তদন্ত কমিটি গঠন

পার্বতীপুরে সরকারী প্রণোদনার ইউরিয়া সার ও পাটবীজ নিয়ে এলাকায় উত্তেজনা তদন্ত কমিটি গঠন

রবিদাস ফোরাম ( বি.আর.এফ) সমন্বয় সংগঠনের আলোচনা সভা ও কমিটির গঠন

কৃষি দপ্তরের ছাড়পত্র না থাকায় দিনাজপুরে অন্য জেলার দুটি কম্বাইন হারভেষ্টার গাড়ী আটক

হরিপুর থানায় মাদক নির্মূলে ওসির কঠোর হুঁশিয়ারি

শেখ হাসিনার নেতৃত্বে প্রতিক্রিয়াশীল চক্রের বিরুদ্ধে প্রগতিবাদীদের রুখে দাঁড়াতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দোয়া মাহফিলে সন্ত্রাসী হামলায় বিএনপি’র নেতা কর্মী ও সাধারণ মানুষ আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন