Sunday , 27 August 2023 | [bangla_date]

নবাবগঞ্জে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে ছেলের লাঠির আঘাতে আব্দুল কাশেম (৭০)নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার এ ঘটনায় ছেলে মাসুদ রানাকে ফুলবাড়ী রেলগেট বাজার থেকে আটক করেছে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রর পুলিশ। মৃতদেহটি শুক্রবার সকালে পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আব্দুল কাশেম নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের দলদলিয়া ডাঙ্গাপাড়া গ্রামের মৃত মোজাফ্ফর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাসুদ রানা (২৪) আলাদা একটি বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার রাতে কাশেম আলী তাকে খাবার দিতে যান। এসময় পারিবারিক বিষয়ে বাগবিতন্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আব্দুল কাশেমের মাথায় আঘাত করেন মাসুদ রানা। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। শুক্রবার সকালে তার মা মাহমুদা বেগম মাসুদ রানার ওই বাড়িতে গিয়ে দেখতে পান আব্দুল কাশেম রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এসময় তার চিৎকারে গ্রামবাসীরা ছুটে এসে পুলিশে খবর দেয়।
আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল হক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে আব্দুল কাশেমের মৃত্যু হয়েছে। তার ছেলে মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে রক্তিম সাজে সেজেছে প্রকৃতি

রংপুর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রস্তুতি সভা

নতুন আতঙ্ক! বিশ্বে প্রথম মানব শরীরে বার্ড ফ্লু’র সংক্রমণ

ঠাকুরগাঁওয়ে পিডিবির সম্পদ ও জিনিসপত্র হরিলুট !

খানসামায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, পিকআপ চালক নিহত

দুপ্রক কমিটির নেতৃবৃন্দের সাথে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও কর্তপক্ষের মতবিনিময়

বীরগঞ্জে ভাবকী খ্রীস্টান প্রাথমিক বিদ্যালয় ভবনের শুভ উদ্বোধন

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

ঠাকুরগাঁওয়ে ২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে নির্বাচিত হলেন — নৌকা- ১ স্বতন্ত্র–১

দৈনিক উত্তরবাংলা পত্রিকার সম্পাদকের শাশুড়ির ইন্তেকাল

দৈনিক উত্তরবাংলা পত্রিকার সম্পাদকের শাশুড়ির ইন্তেকাল