Tuesday , 8 August 2023 | [bangla_date]

নির্বাচনীয় এলাকা দশমাইল মোড়ে এমপি মনোরঞ্জন শীল গোপাল কে ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি: দীর্ঘ কয়েকদিন অসুস্থ হয়ে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দর হইতে গাড়িযোগে তার নির্বাচনীয় এলাকা দিনাজপুরের কাহারোল উপজেলার দশমাইল এলাকায় সোমবার রাতে দিনাজপুর -১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এসে পৌঁছালে নেতাকর্মীদের স্লোগান স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। পরে কাহারোল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য এমপি মনোরঞ্জন শীল গোপাল। এসময় কাহারোল উপজেলা আওয়ামী লীগের লীগের সভাপতি এ কে এম ফারুক, সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ,বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, সাবেক জেলা পরিষদের সদস্য আতাউর রহমান বাবু, সাতোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, বীরগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা সদস্য নার্গিস আক্তার কেয়া, এমপি মনোরঞ্জন শীল গোপাল এর সহধর্মিণী গীতা রানী শীল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় এমপি মনোরঞ্জন শীল গোপাল বলেন,বীরগঞ্জ -কাহারোলবাসীসহ সারা দেশের সর্বস্তরের মানুষের দোয়াও আশীর্বাদ এবং অফুরন্ত ভালোবাসায় আজ সকলের কাছে ফিরতে পেরেছি। আপনাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উল্লেখ্য, গত শুক্রবার(২৮ জুলাই -২০২৩) দুপুরে কেন্দ্রীয় মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গণে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ব্রাহ্মণ সংসদ এর ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন শেষে হঠাৎ অসুস্থ হলে প্রথমে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পর্যবেক্ষণের পর রাতেই এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকার ইউনাইটেড হাসপাতাল লিমিটেড ভর্তি হয়ে চিকিৎসা সেবা নেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ইউপি চেয়ারম্যান ও শতবর্ষী প্রবীণ আ’লীগ  নেতা ডা.গোবিন্দ রায়ের পরলোকগমন

ইউপি চেয়ারম্যান ও শতবর্ষী প্রবীণ আ’লীগ নেতা ডা.গোবিন্দ রায়ের পরলোকগমন

দিনাজপুরের বিভিন্ন স্কুলে ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা

পল্লীশ্রীর উদ্যোগে দিনব্যপী ফ্রি হাড়জোড়-বাতব্যথা ও নাক-কান-গলা রোগ বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প

পীরগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেইন

ঠাকুরগাঁওয়ে আখানগরে নৌকার মার্কার নির্বাচনী জনসভায়

দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে- মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিএনপির শূন্য রাখা দিনাজপুর-৫ আসনে আলোচনায় এনসিপির ডা. আহাদ

বীরগঞ্জে মাদক, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আওয়ামী লীগ দেশের যে উন্নয়ন করেছে বিএনপি ১শ বছর ক্ষমতায় থাকলেও তা পারতো না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ব্রীসডো’র তামাক মুক্ত দিবসে আলোচনা সভায় বক্তারা তামাক মুক্ত আর্দশিক বাংলাদেশ গড়তে স্থানীয় সরকারের ভূমিকা অপরিসীম