Thursday , 31 August 2023 | [bangla_date]

পঞ্চগড়ে এফপিএবি’র করোনা প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে করোনা (কভিড-১৯) প্রতিরোধে সরকারি-বেসরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতা, শিক্ষক, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পঞ্চগড় জেলা শহরের রৌশনাবাগ এলাকায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) তাদের কার্যালয়ে ওই সমন্বয় সভার আয়োজন করে। পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিবার পকিল্পনা অধিদপ্তরের উপ পরিচালক আবু তাহের মো. সানাউল্লাহ নুরী। এ সময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ রায়, জেলা পরিষদ সদস্য আকতারুন নাহার সাকি, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) পঞ্চগড় জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও জমিদাতা নুরুজ্জামান কায়সার উপস্থিত ছিলেন। এফপিএবি পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী জেলা কর্মকর্তা মো. কামরুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
সমন্বয় সভায় করোনা প্রতিরোধের পাশাপাশি প্রজনন স্বাস্থ্য সেবা, মা ও শিশু স্বাস্থসেবা এবং কিশোর কিশোরীদের বয়সন্ধিকাল-প্রজনন স্বাস্থসেবা বিষয়ে আলোচনা করা হয়। সেই সঙ্গে এফপিএবি উৎপাদিত গর্ভনিরোধক পিল ‘হাসি’ এবং জরুরী গর্ভনিরোধক পিল ‘মুক্তি’ কার্যক্ষমতা ও সেবনের সুফল নিয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জ মডেল স্কুলে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

খানসামায় নেই করোনা পরীক্ষার কিট, ঝুঁকিতে স্বাস্থ্যকর্মী ও রোগীরা

নারীদের শক্তিশালী করতে কাজ করছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নৌকা মার্কার বিশাল জনসভা ।

পঞ্চগড়ে ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পঞ্চগড় সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্চিত ঘোষণা

ফুলবাড়ীতে ৬ লাখ ১৯ হাজার  টাকার মাদকদ্রব্য আটক

ফুলবাড়ীতে ৬ লাখ ১৯ হাজার টাকার মাদকদ্রব্য আটক

রাণীশংকৈলে নির্মাণের তিন মাসে উঠে যাচ্ছে নতুন সড়কের কার্পেটিং

শেষ মুহূর্তে দুটি ইউপিতে জমে উঠেছে ভোটের প্রচার

পীরগঞ্জে সেলাই মেশিন বিতরণ