Sunday , 13 August 2023 | [bangla_date]

পঞ্চগড়ে পার্কে ঘুরতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

পঞ্চগড়ে পার্কে ঘুরতে গিয়ে যাত্রীবাহী  বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে পার্কে ঘুরতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইফাত (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধায় পঞ্চগড় সদরের অমরখানা ইউনিয়নের চাওয়াই সেতু সংলগ্ন পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে। শিশু রিফাত অমরখানা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বড় ভাইয়ের সাথে বাড়ি থেকে বের হয়ে চাওয়ায় সেতু এলাকায় নতুন নির্মিত পার্কে ঘুরতে যায় ইফাত। সেখান থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার জন্য মহাসড়কে উঠে রাস্তাা পার হওয়ার সময় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী নসিব পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুত্বর আহত হয়ে রাস্তায় পড়ে যায় সে। স্থানীয়রা দ্রæত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেয়ার পথেই মারা যায় শিশুটি।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরই স্থানীয়দের সহায়তায় যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জে দুই কন্যা সন্তান সহ কোটি টাকার সম্পদের জরুরী ফাইল উদ্ধারে মজিদ খাঁন এর সাংবাদিক সম্মেলন

রুহিয়ায় ঘরের বেড়া কেটে গরু চুরি!

আটোয়ারীতে বিএনপি’র ঘরে ঘরে জনে জনে কর্মসূচি ব্যাপক সাড়া

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের চেক বিতরণ

নবাবগঞ্জের চড়ারহাট শহীদ স্মৃতি কলেজের শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের অবস্থান ধর্মঘট

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ২

সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষিকার ভয়ে আতঙ্কে রয়েছে ঠাকুরগাঁও জেলা প্রশাসক

দিনাজপুরে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত বাজারের ব্যাগে রক্ষিত পিস্তল, ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

জিনজিয়াং চীনের ফ্যাঁসিবাদী চরিত্রকে উন্মোচিত করেছে

বীরগঞ্জে দুর্বৃত্তের অমানবিক নিষ্ঠুরতার বলি হয়ে আগুনে পুড়ল কৃষকের পাকা আমন ধানের পালা