Thursday , 31 August 2023 | [bangla_date]

পঞ্চগড়ে হতদরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ে গ্রামীণ দরিদ্র নারীদের ছাগল পালনের মাধ্যমে আর্থ সামাজিক উন্নয়ন প্রকল্পের উপকারভোগি হতদরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ’র আর্থিক সহায়তায় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২২ জন হতদরিদ্র নারীর মাঝে দুইটি করে ছাগল বিতরণ করা হয়। গতকাল বুধবার সকালে হাফিজাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ সকল নারীদের হাতে ছাগল তুলে দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। ফেডারেশন চেয়ারম্যান আবেদ আলীর সভাপতিত্বে ছাগল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম ও হাফিজাবাদ ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন। বক্তব্য দেন প্যানেল চেয়ারম্যান রশিদুল ইসলাম, ইউপি সদস্য সৈয়দ আলী, মাহতাব প্রধান, ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার প্রমূখ। অনুষ্ঠান শেষে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের তত্বাবধানে এসব ছাগলকে পিপিআর ভ্যাকসিন প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ নব নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত জেলে থাকায় উপস্থিত হতে পারেনি একজন

হরিপুরে সরকারি পুকুর থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি ইউএনও

১১ দফা দাবিতে প্রতিবন্ধীদের দিনাজপুরে জেলা প্রশাসন কার্যালয় ঘেরাও কর্মসূচী পালন

ঠাকুরগাঁওয়ে বিশ্ব নদী দিবস উদ্যাপনে র‌্যালি ও আলোচনা সভা

হরিপুরে দূর্গা পূজাকে সামনে রেখে থানা পুলিশের পূজা মন্ডপ পরিদর্শন

নির্বাচনের সময় এলেই সাম্প্রদায়িক ঘটনা সরকার নিজেই ঘটায়–ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও সদরের ২০টি ইউপি নির্বাচনে নৌকা-১৪ জন স্বতন্ত্র -৬ জন প্রার্থী বিজয়ী ।

বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের নতুন কার্য়নির্বাহী কমিটি ঘোষণা সভাপতি নুরুল, সম্পাদক মামুন

পঞ্চগড়ের সীমান্তে বিরল প্রজাতীর মুখপোড়া হনুমান উদ্ধার

চিরিরবন্দরে বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক