Monday , 14 August 2023 | [bangla_date]

পীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা
শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের
ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে পীরগঞ্জ সরকারী কলেজ মাঠে এ খেলা
অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে
গোদাগাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় টাই ব্রেকারে ৩-২ গোলে ভাকুড়া সরকারী
প্রাথমিক বিদ্যলয়কে হারায়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ
প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চাপড়াগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০
গোলে আমিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারায়।
উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ ফুটবল
টুর্নামেন্টের খেলা শেষে চাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি বিরতন করা হয়। এ
সময় ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান আখতারুল
ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা
ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা
শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, উপজেলা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক
বশিরউদ্দী চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুসা সরকার, জেলা
পরিষদ সদস্য মোস্তাফিজার রহমান, বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার
এসোসিয়েশনের সভাপতি রবিউল ইসলাম সবুজ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল
আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ
সম্পাদক আক্তারুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি নুর
নবী চঞ্চল সহ উপজেলা বিভিন্ন ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার, শিক্ষক
মন্ডলী ও সুধী জন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে পানির অভাবে আমন রোপণে চিন্তায় চাষি

আলামিয়া মাদরাসা ও এতিমখানার বার্ষিক সাধারণ সভা, পাগড়ী প্রদান ও ইফতার মাহফিল

পঞ্চগড়ে ২৫ বছরের সৌরচালিত বিদ্যুত পাম্প এক বছরেই নষ্ট সুদ আসলে ১৫ কোটি টাকা ঋণের টাকা আদায়ে চলছে মামলা-জমি নিলাম

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত

২৩ আগষ্ট শ্রী শ্রী কান্তজীউ বিগ্রহ নৌপথে দিনাজপুর যাত্রা করবে

বীরগঞ্জে কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

বীরগঞ্জ উপজেলা ভূমি অফিসের ৩য় শ্রেণীর কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি

ঠাকুরগাঁওয়ে ধান রাখাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ আহত ২

লোড শেডিংয়ে মানা হচ্ছে না সিডিউল ঠাকুরগাঁওয়ে লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ —- চাহিদার তুলনায় অর্ধেক বিদুৎ পাওয়া যাচ্ছে

ফুলবাড়ীতে বাছুরের একটাই চোখ, নাকও নেই