Tuesday , 22 August 2023 | [bangla_date]

পীরগঞ্জে বিএনপি নেতা তবারক আলীর মৃত্যু

আবু তারেক বাঁধন, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৩ নং খনগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তবারক আলী আর নেই।

বার্ধক্যজনিত অসুস্থতায় মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

খনগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি সালাহউদ্দিন জানান, দুই দিন আগে হঠাৎ করে তবারক আলী অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুর দুইটায় তার মৃত্যু হয়। তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার সকাল ১০ টায় ভাতারমারি ইক্ষু খামার সংগ্লন নিজ আমবাগান
মাঠে জানাজার পর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেজবাহুল সূর্য, যুগ্ন আহব্বায়ক মাসুম পারভেজ, আলমগীর হোসেন সৈয়কত, খনগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জুলাই আন্দোলনে গু-লি-বি-দ্ধ খানসামার আনারুল: থমকে গেছে ভবিষ্যৎ

বোদায় বিনামুল্যে সার ও বীজ বিতরণ

বোদায় বিনামুল্যে সার ও বীজ বিতরণ

শীতকালীন সবজির চাষে সফল বীরগঞ্জের কৃষি উদ্যোক্তারা

১৩ বছর পর হাবিপ্রবি ছাত্রলীগের কমিটি ঘোষণা

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীন আট জেলায়  এইচএসসি ফলাফলে এবার ২০টি প্রতিষ্ঠান  থেকে কেউ পাস করেনি

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীন আট জেলায় এইচএসসি ফলাফলে এবার ২০টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি

দিনাজপুরে ঐতিহাসিক তেভাগা দিবসের আলোচনা সভা

দিনাজপুরে আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী জেলা ইজতেমা ॥ ৭ সেপ্টেম্বর শেষ হবে

স্বেচ্ছাসেবক দল,মরিচা ইউনিয়ন শাখার কর্মী সমাবেশে তত্ত¡াবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে হবে- মনজুরুল ইসলাম মনজু

পঞ্চগড়ে ছাত্রদল কর্মীর ছুরিকাঘাতে ছাত্রদল কর্মীর মৃত্যু হত্যকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

বীরগঞ্জ পাকিস্তানী হানাদার মুক্ত দিবস ও স্বাধীনতার সুর্বণজয়ন্তী পালন উপলক্ষ্যে প্রস্ততিমূলক সভা