Tuesday , 22 August 2023 | [bangla_date]

পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে হিলিতে ভোক্তা-অধিকারের অভিযান

পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে  হিলিতে ভোক্তা-অধিকারের অভিযান

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি\পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হাকিমপুরে অভিযান চালিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। আজ সোমবার উপজেলার হিলি বাজার ও বন্দরের বিভিন্ন পেঁয়াজের আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুজন আড়তদারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম।
মমতাজ বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে বাজারে পেঁয়াজের মূল্য নিয়ে অস্থিরতা বিরাজ করছে। বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে হিলি বাজারসহ বন্দরের বিভিন্ন পেঁয়াজের আড়তে অভিযান পরিচালনা করেছি। ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর ৪০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, সেটি গতকাল কার্যকর হয়নি। তবে আজ থেকে তা কার্যকর হতে পারে।’
সহকারী পরিচালক মমতাজ বেগম আরও বলেন, ‘পেঁয়াজ আড়তদারদের সতর্ক করে দিয়েছি। আগের আমদানি করা পেঁয়াজ বেশি দামে বিক্রি করা যাবে না। আড়তে পেঁয়াজের আমদানিসহ ক্রয়-বিক্রয়ের সব কাগজপত্র আপডেট রাখতে হবে। এ বিষয়ে আমদানিকারকদের সতর্ক করা হয়েছে।
‘এ ছাড়া বাজারে এক ব্যবসায়ীকে আট হাজার টাকা এবং পেঁয়াজের আড়তে অস্বাস্থ্যকর পরিবেশ গুড় মজুত রাখার দায়ে আরেক আমদানিকারককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সরকারী নিয়ম-নীতি উপেক্ষা করে বীরগঞ্জে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারী ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার

শরীর চর্চার মাধ্যমে একজন সুন্দর মনের মানুষ হিসেবে সামাজে প্রতিষ্ঠিত হতে হবে-নৌ প্রতিমন্ত্রী

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ কিশোর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের চেক বিতরণ

বীরগঞ্জে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য কর্মশালা

রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১২ জন মনোনয়ন ফরম দাখিলে আচরণ বিধি মানে নি কোন প্রার্থী

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যেগে শিশু ও যুবদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া “আমার জীবন- আমার স্বপ্ন” শীর্ষক বইয়ের আলোচনা

পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

ঠাকুরগাঁও সদরের ২০ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

আটোয়ারীতে তিন জুয়াড়– আটক